চার বছর বিরতির পর পাঠান দিয়ে বড়পর্দায় ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ। সিনেমাটি সুপারহিট হওয়ার পর থেকেই তাঁর পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে দাপট দেখাচ্ছে সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মুক্তির ১৫ দিন আগেই জওয়ানের প্রথম দিনের ৯,৭০০ টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে ৯,২০০ টি টিকিট জওয়ানের হিন্দি শো-এর। বাকি ৫০০ টিকিট তামিল ও তেলেগু ভার্সনের।
বলিউড বাণিজ্য বিশ্লেষক মনোবাবা বিজয়বালান জানান, ‘জওয়ান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ১.২ কোটি রুপির ব্যবসা করেছে।’
যুক্তরাষ্ট্রে প্রতিদিন মোট ৩৬৭টি শো চলবে এই সিনেমার। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের মতে জওয়ানেরও প্রথম দিনের কালেকশন ১০০ কোটি রুপি ছাড়াবে। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই বিরল নজির গড়বেন বলিউড বাদশাহ শাহরুখ, দাবি তাদের।
ভারতেও অগ্রিম টিকিট বুকিং শুরুর আগেই জওয়ান নিয়ে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন হল মালিকেরা। তাই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তারা। এক্সিবিটর বিকাশ চৌহান এ বিষয়ে জানান, জওয়ানের জন্য ভোর ৬টা থেকে সিনেমা হলে শো চলবে। বক্স অফিসে ফের আগুন লাগাবেন শাহরুখ, দাবি তাঁর।
এদিকে বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ানের সাতটি দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সাতটি পরিবর্তনের শর্তে ছাড়পত্র পেয়েছে ‘জওয়ান’। সাতটি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের (ইউ/এ) ক্যাটাগরির সার্টিফিকেট পায় ‘জওয়ান’।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে