ভারতের চন্দ্রযান-৩ অভিযানকে ‘মানবজাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত’ বলে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক মন্ত্রী। এক্স (টুইটার) প্ল্যাটফর্মে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরগরম আলোচনা।
ফাওয়াদ বলেন, পাকিস্তানের মিডিয়ার এই অভিযান সম্প্রচার করা উচিত। কারণ এটি ‘মানবজাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত’। ভারতের বিজ্ঞানী ও মহাকাশ সংস্থাকে তিনি অভিনন্দন জানান।
চন্দ্রযান-৩ অবতরণের প্রতীক্ষায় রয়েছে পুরো ভারত। আজ সন্ধ্যায় চাঁদের মহাকাশযানটির বুকে নামার সম্ভাবনা রয়েছে। এই অভিযানের সফলতার কামনায় পার্টি ও প্রার্থনা সমান উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞানীরা অবতরণের আগের সময়কে ‘২০ মিনিটের আতঙ্ক’ বলে আখ্যায়িত করেছেন।
ভারতজুড়ে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই অভিযান সম্প্রচার করা হবে। এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণের জন্য স্কুল খোলা থাকবে ও মহাকাশ বিষয়ে আগ্রহীরা পার্টির আয়োজন করেছে।
দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনে এই সম্প্রচারে অংশগ্রহণ করবে।
গত রোববার রাশিয়ার মহাকাশযান লুনা–২৪ চাঁদের বুকে বিধ্বস্ত হয়। এ জন্য ভারতের অভিযান নিয়ে উৎকণ্ঠা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরআগে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ একই জায়গায় নিরাপদে অবতরণে ব্যর্থ হয়। এই অঞ্চলে বড় পাথর ও গভীর গর্ত রয়েছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বলে, কোনা বাধা ছাড়াই মহাকাশযানটি নিরাপদে অবতরণ করতে পারবে। বিজ্ঞানীরা আগের চন্দ্রযান-২ অভিযান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছে।
গত চার বছরের মধ্যে এটি ইসরোর দ্বিতীয় প্রচেষ্টা। চন্দ্রযান-৩-এর অভিযান সফল হলে দক্ষিণ মেরুতে অবতরণে ভারতই প্রথম দেশ হবে। যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করলেও এই অংশে নামতে পারেনি।

গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় ভারতীয় সেনার নাম প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন বিমানবাহিনীর সদস্য।
৪৪ মিনিট আগে
ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে থাকা দুটি দেশ সতর্ক করেছে, রাশিয়া বাল্টিক অঞ্চল বা পোল্যান্ডে সম্ভাব্য সামরিক ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার অভ্যন্তরে চাপ বাড়তে থাকায় ক্রেমলিন নতুন ধরনের কৌশল নিতে পারে, যা পশ্চিমা...
২ ঘণ্টা আগে
যুদ্ধের ধরন বদলাচ্ছে এমন মূল্যায়ন থেকে নিজেদের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর সব সদস্যকে ধাপে ধাপে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলা হবে, যাতে প্রত্যেক সৈন্য ব্যক্তিগত অস্ত্র ব্যবহারের মতো স্বাভাবিকভাবে ড্রোনও...
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ওয়াশিংটন। ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একমাত্র নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমান্ড সদরদপ্তর, একাধিক...
৩ ঘণ্টা আগে