
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি বাধায় তা আটকে যায়।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরার যৌথ নেতৃত্বে হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মী ও সমর্থক এই পদযাত্রায় অংশ নেন। এ ছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তেজস্বী যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে সংহতি জানান।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, কনট প্লেস ও বারাকখাম্বা রোড থেকে শুরু হওয়া মিছিলটি মণ্ডি হাউসের দিকে অগ্রসর হলে ভগবান দাস রোডের মুখে পুলিশ ও আধা সামরিক বাহিনী ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। বিক্ষোভ দমনে পুলিশ কড়া অবস্থান নিলেও আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত রাখেন পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাহুল গান্ধীসহ অন্য শীর্ষ নেতারা একটি ট্রাকের ছাদের ওপর দাঁড়িয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে আজ সকালে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী সিইসি জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে বলেন, ‘পদত্যাগ করুন অথবা সত্য প্রকাশ করুন। আপনি ভুল করেছেন, কিন্তু এই ভুলের মূল পরিকল্পনাকারী আপনি নন। আমরা জানি আপনি রাতে ঘুমাতে পারছেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সিইসি পদে আপনার টিকে থাকা সম্ভব নয়।’
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে সুপ্রিম কোর্টে সিইসির অপসারণ, বিতর্কিত এসআইআর অবিলম্বে স্থগিত এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। তবে পুলিশি বাধায় এ কর্মসূচি আটকে দেওয়া হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৩ মিনিট আগে
রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
জিবুতির পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে স্থানীয় সময় রোববার....
৩ ঘণ্টা আগে
ভারতের সবচেয়ে ধনী পরিবারের পর্যায়ে থাকা মানুষদের জীবনযাত্রার মানও বেশ কয়েকটি উন্নত অর্থনীতির দেশের আয়ের দিক থেকে সবচেয়ে নিচের স্তরে থাকা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
৬ ঘণ্টা আগে