
ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। ওই সময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর বড় মনিরকে ডিএনএ পরীক্ষায় সহযোগিতা করতে বলেছেন আদালত।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, বড় মনির প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বড় মনির ডিএনএ টেস্ট করতে নমুনা সংগ্রহে সহযোগিতা করছেন না। এ সময় আপিল বিভাগ, আসামিপক্ষের আইনজীবীকে ডিএনএ টেস্ট করতে সহযোগিতা করতে বলেন। বড় মনিরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদালত থেকে বের হয়ে বলেন, ‘বিচার না পাওয়ার আশঙ্কা করছি। আসামি প্রভাবশালী। সে জামিন পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি হবে।’
এর আগে, ধর্ষণ মামলায় বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন গত ১৩ জুলাই স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্টের নির্দেশ দেন আদালত। ২১ আগস্ট ডিএনএ টেস্টের রেজাল্ট আপিল বিভাগে দাখিল করতে বলা হয়েছিল।
গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব। এক কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়, গোলাম কিবরিয়া তাঁর আত্মীয় ও পূর্বপরিচিত। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দেন।
মামলায় অভিযোগে বলা হয়, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং তাঁর আপত্তিকর ছবি তুলে রাখা হয়। পরবর্তীতে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বড় মনির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ বড় মনির ওই কিশোরীকে তুলে নিয়ে আবার ধর্ষণ করেন। ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবও কিশোরীকে মারধর করেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে বিশেষ কমিটি; যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় স্থাপন অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করেছে।
৩১ মিনিট আগে
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী এবং বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ...
১ ঘণ্টা আগে
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেতা মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
১ ঘণ্টা আগে
চিত্রশিল্পী ও কারুশিল্পীদের অংশগ্রহণে যৌথ প্রদর্শনী আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিন
২ ঘণ্টা আগে