অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। গত ১০ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’ এবং ২০২২ সালের ‘পন্নিয়িন সেলভান ১’-এর পর ‘জেলার’ তৃতীয় তামিল চলচ্চিত্র হিসেবে ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।
এদিকে বক্স অফিসের প্রতিবেদন অনুসারে, গতকাল শনিবার ‘জেলার’ তার দশম দিনে ভারতে সমস্ত ভাষায় ১৮ কোটি রুপি আয় করেছে।
গত ১০ আগস্ট মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি রুপি আয় করেছিল ‘জেলার’, যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
জেলারের এখন পর্যন্ত শুধু ভারতে আয় ২৬৩ দশমিক ৯ কোটি রুপি। প্রথম সপ্তাহে ভারতে সমস্ত ভাষায় ২৩৫ কোটি রুপির বেশি আয় করেছিল সিনেমাটি।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেলার’ নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে