ভারতের বিহার রাজ্যে এক সাংবাদিককে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে বিহারের আরারিয়া জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খুন হওয়া সাংবাদিক বিমল কুমার যাদব (৩৫) ‘দৈনিক জাগরণ’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে বন্দুকধারীরা তাঁর দরজায় কড়া নাড়ে ও তাঁর নাম ধরে ডাকে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা তাঁর বুকে গুলি করে।
স্থানীয় থানার পুলিশপ্রধান ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছান। আরারিয়ার পুলিশ সুপারিনটেনডেন্টও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটি ফরেনসিক দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে আছে।
এ ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক জানিয়েছেন। পুলিশকে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
দুই বছর আগে এই সাংবাদিকের ছোট ভাই কুমার শশীভূষণ ওরফে গাব্বুকেও একই কায়দায় হত্যা করা হয়েছিল। তখন তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন। বিমল কুমার সে হত্যা মামলার প্রধান সাক্ষী। তিনি এখনো আদালতে সাক্ষ্য দেননি। তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই মামলার সম্পর্ক রয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিতেন্দ্র সিং গঙ্গোয়ার বলেন, ‘সম্ভবত মামলার চার্জশিট দেওয়ার পর প্রতিপক্ষের মনে হয়েছে, বিমলের সাক্ষ্য মামলায় জটিলতা সৃষ্টি করতে পারে। পুলিশ এ দৃষ্টিকোণ থেকে তদন্ত করবে। বিমলের পরিবারও এ দুই খুনের মধ্যে একই সংযোগের অভিযোগ করেছে।’
বিমল কুমারের ১৫ বছরের একটি ছেলে ও ১৩ বছরের একটি মেয়ে রয়েছে।
এ ঘটনার নিন্দায় ‘বিহারের গণতন্ত্র হুমকিতে আছে’ বলে মন্তব্য করেছে বিরোধী দল। রাজ্যের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী বলেন, ‘এ ঘটনা প্রমাণ করে বিহারে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যেদিকে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ নিরপরাধ নাগরিকেরা খুন হচ্ছে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল। তবে এমন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম ও মেহের নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি ‘যুদ্ধের ময়দানে সরাসরি নির্দেশনা দিচ্ছেন’।
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা। ওই ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার(২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার দেহ উদ্ধার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে সরে আসার জন্য বৈশ্বিক আহ্বান জোরালো হচ্ছে। সমঝোতা, আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর বিষয়ে তালেবান সরকারের তরফ থেকে সাড়া মিললেও পাকিস্তান এই প্রস্তাব নাকচ করেছে।
৪ ঘণ্টা আগে