হিন্দি চলচ্চিত্রের মান ক্রমেই নিচের দিকে নামছে বলে মনে করেন বিতর্কিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অমিতাভ বচ্চনের শাহেনশাহ মুক্তির পর ‘বলিউডের গল্প বলার ধরন খেই হারিয়েছে’ এবং শাহরুখ খান ও করণ জোহর হিন্দি সিনেমাকে বিপথে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অমিতাভ বচ্চনের শাহেনশাহর পর হিন্দি সিনেমা আর কোনো দিন প্রকৃত গল্প বলেনি। বিশেষ করে শাহরুখ খান ও করণ জোহরের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ধ্বংসাত্মক পথে নিয়ে গেছে। আমি মনে করি, আসল ও সত্য গল্প বলাটা খুব জরুরি।’
তবে বিবেকের এই কথায় রীতিমতো চটেছে শাহরুখ ভক্তরা। অনেকেই বিবেকের সঙ্গে তুলনা টেনেছেন কঙ্গনা রানাউতের। একজন নেটিজেন লেখেন, ‘এ তো পুরো লেডি কঙ্গনা রানাউত।’ অনেকেই আবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গ তুলে খোঁচা দেন বিবেককে। আরেকজন লিখেছেন, ‘নিজে তো প্রোপাগান্ডা ছবি তৈরি করেন, অন্যকে নিয়ে আবার বড় বড় মন্তব্য কিসের?’
এই প্রথম নয়, এর আগেও শাহরুখের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে সমালোচিত হয়েছিলেন বিবেক। ‘পাঠান’ সিনেমায় দীপিকার বিকিনি বিতর্কের সময় টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে তিনি দাবি তোলেন পাঠানের গানের নাচ ‘অশ্লীল’ এবং এই ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা’।
প্রসঙ্গত, পরিচালক করণ জোহরের খুব কাছের বন্ধু শাহরুখ খান। ১৯৯৫ সালে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লেজাঙ্গে’তে শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন করণ। এরপর পর্দার সেই বন্ধুত্ব গড়ায় বাস্তবে। পরিচালক করণের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবি উপহার দিয়েছে এই জুটি।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক আগামীতে নিয়ে আসছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। আগামী ২৮ সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। তাঁর হাতে রয়েছে ‘দ্য দিল্লি ফাইলস’-এর মতো ছবি।

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
৭ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
১০ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১৩ ঘণ্টা আগে