
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম যুক্ত করে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার শুধু তাঁর (জিয়াউর রহমান) নাম মুছে ফেলতে চায় না, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাঁকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।’
মির্জা ফখরুল বলেন, ‘শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে যুক্ত করে ভুল তথ্য ছড়িয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে এবং চলমান আন্দোলন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তখন বিএনপির অস্তিত্ব ছিল না। জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন না, তিনি উপপ্রধান ছিলেন।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতার একমাত্র দাবিদার বলে নিজেদের দাবি করে, বলে যে তারাই যুদ্ধ করেছে, তারা কিন্তু সেদিন স্বাধীনতা ঘোষণা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তাদের (আওয়ামী লীগের) অধিকাংশ লোক ভারতে পালিয়ে গিয়েছিল।’

‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, দেশের সর্বজনীন ঐক্যের ও সর
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। এখন দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ হয়েছে। এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে...
৪ ঘণ্টা আগে