মার্কোস রড্রিগেজ প্যান্টোজাকে বলা হয় স্প্যানিশ মোগলি। শৈশব ও কৈশোরের ১২টি বছর তিনি একটি নেকড়ে দলের সঙ্গে ছিলেন। পরে ১৯ বছর বয়সে কর্তৃপক্ষ তাঁকে মানুষের সমাজে নিয়ে আসে।
বর্তমানে প্যান্টোজার বয়স ৭২ বছর। জীবনের এই পর্যায়ে এসেও বুনো অতীতের কথা ভুলতে পারছেন না তিনি। জানিয়েছেন, মানুষের জীবন নিয়ে তিনি হতাশ।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, আবারও বুনো পাহাড়ি নেকড়েদের মাঝে ফিরে যেতে ইচ্ছা হয় কি না, প্যান্টোজার কাছে একবার জানতে চেয়েছিল বিবিসি। উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি এটা বহুবারই ভেবেছি। কিন্তু আমি এখন এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এই জীবনের অনেক কিছুই সেখানে নেই, বিশেষ করে সংগীত কিংবা নারী। এই সমাজে থেকে যাওয়ার জন্য নারী একটি বড় কারণ।’
নেকড়েদের সমাজে বড় হওয়ার বিষয়ে প্যান্টোজা জানান, শৈশবে মায়ের মৃত্যুর পর তাঁর বাবা আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন। এ অবস্থায় প্যান্টোজাকে পাহাড়ি একটি এলাকায় এক মেষপালকের কাছে রেখে আসেন বাবা। একসময় ওই মেষপালকও মারা যান। সে সময় প্যান্টোজার বয়স ছিল মাত্র সাত বছর।
তিনি বলেন, ‘একদিন আমি একটি গুহায় প্রবেশ করি এবং সেখানে থাকা কয়েকটি নেকড়ে শাবকের সঙ্গে খেলতে শুরু করি। খেলতে খেলতেই একসময় ওই গুহার ভেতরেই ঘুমিয়ে পড়ি। পরে নেকড়ে মা তাঁর বাচ্চাদের জন্য খাবার নিয়ে এলে আমার ঘুম ভাঙে।’
প্যান্টোজা জানান, ঘুম ভাঙার পর ওই নেকড়ে মা তাঁর দিকে কিছুটা খাবার ঠেলে দেয় এবং তাঁর শরীর চাটতে শুরু করে।
তিনি বলেন, ‘এরপর থেকেই আমি ওই পরিবারের সদস্য হয়ে যাই।’
বন থেকে ফিরিয়ে আনার পর মানুষের জীবনে অভ্যস্ত হতে বেশ বেগ পেতে হয়েছিল প্যান্টোজার। কারণ ফুটবল, রাজনীতি কিংবা স্প্যানিশ সংস্কৃতি সম্পর্কে কোনো কিছুই জানতেন না তিনি। বলেন, ‘আমি শব্দ বেশি সহ্য করতে পারতাম না। রাস্তায় পিঁপড়ের মতো অসংখ্য মানুষ আর গাড়ি আসছে, যাচ্ছে। রাস্তা পার হতেই ভয় পেতাম।’
প্যান্টোজা দাবি করেন, বহু বছর একসঙ্গে থাকার কারণে তিনি এখনো নেকড়েদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমনকি অন্যান্য প্রাণীর আওয়াজও সঠিকভাবে নকল করতে পারেন।

নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
২ দিন আগেগোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
২ দিন আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১০ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
১১ দিন আগে