বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক বছর আগে অনুপম খেরের শোতে জানিয়েছিলেন তাঁর ‘গোপন ডায়েরি’র কথা। এরপর তাঁর অনেক ভক্ত তাঁকে আত্মজীবনী লিখতে বলেন। এবার প্রকাশ পেয়েছে শাহরুখের নিজের হাতে লেখা ডায়েরির ছয়টি পাতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ যখন কলেজের ছাত্র, সে সময় তিনি এটি লিখেছিলেন। প্রকাশের পরই শাহরুখের লেখা নিয়ে তাঁর অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছয় পৃষ্ঠার চিঠিতে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন শাহরুখ। চিঠির একটি অংশে শাহরুখ লিখেছেন, ‘আমার যত দূর মনে পড়ে, একটি দুর্দান্ত শৈশব কাটিয়েছি। স্বাভাবিকভাবে জন্ম দেওয়া মায়ের দ্বিতীয় সন্তান আমি। বোনের পাঁচ বছর পর আমার জন্ম হয়। আমার শৈশব ছিল পাড়ার আর দশটা শিশুর মতোই।’
শৈশবে তিনি কেমন দিন কাটিয়েছেন, তা জানিয়েছেন চিঠিতে, ‘পাঁচ বছর বয়সের অন্য বাচ্চাদের মতো মানবথালি স্কুলের মেয়েদের দিকে চোখ টেপা, আন্টিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়া, “চাক্কে পে চাক্কা” গানের তালে নেচে বেড়ানো’—নিজের শৈশব সম্পর্কে এমনই ধারণা দিয়েছেন শাহরুখ।
চিঠির একটি অংশে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও লিখেছেন শাহরুখ, ‘স্কুলেই অভিনয়ের সঙ্গে পরিচিত হই। আমি বরাবরই মানুষকে নকল করতে ওস্তাদ ছিলাম। হেমা মালিনী, দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বাব্বরদের নকল করতাম।’
শাহরুখের এসব লেখা দেখেই তাঁর অনেক ভক্ত উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমরা ভাগ্যবান, বাদশাহর শৈশবকে পেয়েছি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এ তো স্বর্ণখনি। এমন দারুণ স্মৃতিচারণা!’

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৭ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৭ ঘণ্টা আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৭ ঘণ্টা আগে