
চাঁদাবাজির অভিযোগে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ’র বিরুদ্ধে মামলা করছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দায়ের করা মামলার প্রথম দিনেই সাক্ষ্য দিতে যাননি ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক। আজ বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৫ অক্টোবর দিন ধার্য করেছেন।
আজ সাক্ষ্য গ্রহণের জন্য প্রথম তারিখ ধার্য ছিল। কিন্তু শাকিব খান পেশাগত ব্যস্ততার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান।
গত ৫ জুলাই একই আদালত রহমত উল্লাহর বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।
গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিব খানের বিরুদ্ধে সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তখন শাকিব খান দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন ওই প্রযোজক। তার সুনাম ক্ষুণ্ন ও তার কাছে চাঁদা দাবি করেছেন রহমত উল্লাহ।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে