যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি একটি ভয়াবহ বিষয় জানতে পারে। সংস্থাটি দেখতে পায় যে, এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জাপানের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যভান্ডারে অনুপ্রবেশ করেছেন চীনা হ্যাকাররা। চীনের পিপলস লিবারেশন আর্মির সাইবার গোয়েন্দারা জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের তিনজন সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চীনা হ্যাকাররা জাপানের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা, সক্ষমতা, সামরিক দুর্বলতার মূল্যায়ন ইত্যাদি তথ্যভান্ডারের গভীরে প্রবেশ করে ধারাবাহিকভাবে হাতিয়ে নিয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন জাপানি ও মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এটি খুবই খারাপ এবং মারাত্মকভাবে খারাপ।’
মার্কিন কর্মকর্তারা বলেছেন, টোকিও নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিলেও তারা এখনো বেইজিংয়ের নজর থেকে নিজেদের পর্যাপ্তভাবে সুরক্ষিত করতে পারেনি বলেই মনে হয়। তাঁদের মন্তব্য, এর কারণে পেন্টাগন ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বড় ধরনের গোয়েন্দা তথ্য লেনদেন বাধাগ্রস্ত হতে পারে।
২০২০ সালে চীনারা জাপানের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যভান্ডারের এতটাই গভীরে অনুপ্রবেশ করেছিল যে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং দেশটির সাইবার কমান্ডের প্রধান জেনারেল পল নাকাসোন এবং হোয়াইট হাউসের তৎকালীন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ পটিঙ্গার টোকিওতে গিয়েছিলেন। সেখানে তাঁরা দুজন জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন। পরে তিনি জাপানের প্রধানমন্ত্রীকেও সতর্ক করেছিলেন।
জেনারেল পল নাকাসোন ও ম্যাথিউ পটিঙ্গার টোকিওকে জানিয়েছিলেন যে, আধুনিক জাপানের ইতিহাসে এটি সবচেয়ে বড় ধরনের হ্যাকিং। বিস্মিত জাপানিরা ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁরা এটি খতিয়ে দেখবেন।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
১১ ঘণ্টা আগে
ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক গতি পেয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে...
১৩ ঘণ্টা আগে
২০১১ সালের ভয়াবহ ‘তোহুকু’ ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।
১৪ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠান বাতিল হওয়ার পরপরই লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে...
১৫ ঘণ্টা আগে