এবার বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের আলোচিত গৃহবধূ সীমা হায়দার। সম্প্রতি প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা নির্ভর একটি সিনেমায় অভিনয়ের জন্য ইতিমধ্যেই সীমা হায়দারের অডিশন নিয়েছে একটি প্রোডাকশন হাউস। শুধু তাই নয়, অডিশনে তাঁকে মনোনীতও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রূপালি পর্দায় দেখা যাবে আলোচিত এই নারীকে।
এ টেলর মার্ডার (A Tailor Murder story) স্টোরি নামে ওই সিনেমাটি নির্মিত হবে একটি সত্য ঘটনা অবলম্বনে। গত বছর ভারতের উদয়পুরে কানাইয়াল নামে এক দরজির মাথা কেটে খুন করেছিল ইসলামিক কট্টরপন্থীরা। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমাটি।
জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য সীমা হায়দারকেই প্রস্তাব দিয়েছিলেন জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার কর্মকর্তারা। সম্প্রতি তাঁরা নয়ডায় গিয়ে সীমার সঙ্গে দেখা করেন এবং এ টেলর মার্ডার সিনেমাটিতে একজন ‘র’ গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন।
এদিকে, সীমা হায়দার সিনেমাটিতে অভিনয় করবেন কি-না সে বিষয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। কারণ বর্তমানে তিনি বেশ কিছু জটিলতার ভেতর দিয়ে যাচ্ছেন। প্রায় সময়ই তিনি ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর জেরার মুখে পড়ছেন।
উল্লেখ্য, অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। পাকিস্তানের করাচিতে তিনি চার সন্তান নিয়ে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন।
শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন।
বেআইনিভাবে প্রবেশের জন্য গত ৪ জুলাই সীমাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হন শচীনও। পরে গত ৮ জুলাই গ্রেটার নয়ডার একটি আদালত তাঁদের মুক্তি দেন।

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দেশটিকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার প্রতিটি অর্থনৈতিক পথ বিচ্ছিন্ন করাই এবার ওয়াশিংটনের লক্ষ্য। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের
২৫ মিনিট আগে
দীর্ঘ কয়েক দশক পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ইরানের অর্থপ্রবাহের পথ পুরোপুরি বন্ধ করতে বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক অভিযান বা অর্থনৈতিক যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) জানিয়েছে, বিশ্বজুড়ে তেহরানের সমস্ত আর্থিক উৎস এবং তেল রাজস্ব বন্ধ করতে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১ ঘণ্টা আগে
পরপর তিনটি টাইফুনের প্রভাবে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় গতকাল রোববার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে