প্রতিবছর এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এবার সারা দেশের পরিস্থিতি উদ্বেগজনক। তাই যাঁরা এ সময় ঘুরতে যাচ্ছেন, তাঁদের থাকা উচিত ডেঙ্গু প্রতিরোধী বিশেষ প্রস্তুতি।
যা করবেন
» প্রধানত ডেঙ্গু মশার জন্ম হয় জমে থাকা পানিতে। ভ্রমণে যাওয়ার আগে দেখে নিন আপনার অনুপস্থিতিতে বাসার কোথাও যেন পানি জমে থাকতে না পারে। পানির পাত্রগুলো পানিশূন্য করে রেখে যান।
» যে হোটেলে উঠবেন বলে ঠিক করেছেন, সম্ভব হলে তার আশপাশে এডিস মশার সম্ভাব্য বাসা আছে কি না, সেটা দেখে নিন। থাকলে সেখানে উঠবেন না। পরিচ্ছন্ন হোটেল বা রিসোর্টে উঠুন।
» মশা দূর করতে পারে এমন ক্রিম বা স্প্রে সঙ্গে রাখুন। ইদানীং পেপার মসকুইটো রিপেলেন্ট কয়েল পাওয়া যায়। যেসব জায়গায় বিদ্যুতের অবস্থা বেশি ভালো নয়, সেখানে এই পেপার মসকুইটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন।
» এডিশ মশা সাধারণত দিনে কামড়ায়। তবে গবেষণায় পাওয়া গেছে, এটি জেনেটিক বিবর্তনের কারণে রাতেও, বিশেষ করে ভোরের দিকে কামড়াতে পারে। তাই রুমে থাকার সময় হাত-পা ঢেকে রাখা যায় এমন পোশাক ব্যবহার করুন।
» ভ্রমণকালে জ্বর হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
১৪ ঘণ্টা আগে
ব্যস্ততার কারণে বারান্দায় রাখা গাছগুলোয় পানি দেওয়া ছাড়া আর কোনো যত্ন নিতে পারেন না। গাছের যত্নে সব সময় বাজার থেকেই সার কিনতে হবে বিষয়টি এমনও নয়। বরং প্রতিদিন রান্নাঘরে যে জিনিসগুলো আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, সেগুলোর অনেক কিছুই হতে পারে আপনার গাছের যত্নে দারুণ উপকারী।
১৪ ঘণ্টা আগে
বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন?
১৬ ঘণ্টা আগে
কারও সঙ্গে দেখা হলেই আমরা সহজভাবেই জিজ্ঞেস করি, ‘কেমন আছেন?’ জবাবে অন্য প্রান্ত থেকে ভেসে আসে এক পরিচিত শব্দ, ‘ভালো আছি।’ কিন্তু এই ‘ভালো থাকা’র কথাটির আড়ালে প্রায়ই চাপা পড়ে থাকে অলক্ষিত কোনো এক সত্যি। সমাজের রীতিনীতির কারণে অসুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত হলেও আমরা সাধারণত বলতে অভ্যস্ত...
১৮ ঘণ্টা আগে