আবারও পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বলিউডের অন্যতম সফল পরিচালক ও প্রযোজক একতা কাপুর। গতকাল মঙ্গলবার হাফপ্যান্ট পরে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষের মুখে পড়েছেন একতা।
গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে একতা কাপুর প্রযোজিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমার ট্রেলার। আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমার জন্য প্রার্থনা করতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। কিন্তু হিতে হলো বিপরীত, পোশাকের জন্য নেটিজেনদের একাংশের রোষানলে পড়লেন তিনি।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত’; ‘মন্দিরে গেছেন, না মর্নিং ওয়াকে?’ একতার ভিডিওতে এমন মন্তব্য করেছেন একজন। একজন আবার লিখেছেন, ‘দর্শন করতে গিয়েছিলেন, না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।’
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল একতা প্রযোজিত ‘ড্রিম গার্ল’। সেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল নুসরাত ভারুচাকে। ব্যবসাসফল সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল।
‘ড্রিম গার্ল’-এর পর ‘ড্রিম গার্ল ২’ও পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। সিনেমাটিতে এবার আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। সিনেমাটিতে আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৫ আগস্ট।

শুটিং শেষে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল তারকাবহুল ‘আন্ধার’ সিনেমার। জানানো হয়েছিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আন্ধারের চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানালেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার।
১ দিন আগে
আবারও অসুস্থ হয়ে পড়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তাঁর চিকিৎসা। শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে
২৩ জুন ১৭৫৭, পলাশীর আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ‘পরাজিত’ হয় নবাব সিরাজউদ্দৌলার বাহিনী, অস্তমিত হয় বাংলার স্বাধীন সূর্য, বাংলার ললাটে যুক্ত হয় দুই শতকের পরাধীনতার শিকল আর পুরো ভারতবর্ষ পরিণত হয় পৃথিবীর অন্যতম উপনিবেশে, বদলে যায় পৃথিবীর মানচিত্র।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে