পান্না কায়সার একজন লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের এক সোনালি সন্ধ্যায় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারের সঙ্গে সংসার শুরু করেন তিনি। তবে তাঁদের সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি।
এরপর মেয়ে শমী ও ছেলে অমিতাভকে নিয়ে শুরু হয় পান্না কায়সারের অন্য রকম যুদ্ধ। পেশা হিসেবে বেছে নেন অধ্যাপনা। স্বামীর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে পরবর্তী সময়ে লেখালেখি শুরু করেন তিনি। আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ বইয়ে পান্না কায়সার তুলে এনেছেন তাঁর জীবনসংগ্রাম, মুক্তিযুদ্ধের দিনগুলো, সর্বোপরি শহীদুল্লা কায়সারের জীবনের বিভিন্ন দিক।
পান্না কায়সারের লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে এবার তৈরি হচ্ছে সিনেমা। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। শহীদুল্লা কায়সার চরিত্রে মোস্তফা মনওয়ার। গতকাল থেকে শুরু হয়েছে শুটিং। অভিনেত্রী গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন নতুন এ সিনেমার খবর।
ছবিতে মিমের হাতে দেখা গেছে ক্ল্যাপস্টিক। তাতে লেখা আছে সিনেমার নাম, পরিচালক ও চিত্রগ্রাহকের নাম এবং শুটিং শুরুর দিনক্ষণ। মিম জানিয়েছেন, ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার-পান্না কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।
এমন একটি ঐতিহাসিক গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিম। গতকাল তিনি বলেন, ‘পান্না কায়সারের লাইফ নিয়ে ছবিটা হচ্ছে। এখানে আমি পান্না কায়সার চরিত্রে অভিনয় করছি। তাঁর পড়াশোনা থেকে শুরু করে প্রেম-ভালোবাসা, শহীদুল্লা কায়সারের সঙ্গে সংসার—সব মিলিয়ে তাঁর জীবনের গল্প উঠে আসবে এতে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য নিঃসন্দেহে বড় সুযোগ।’ সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি এ বছরই মুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫