
বিএনপির গুগলিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘গুগলিতে ব্যাটসম্যান যেমন কিছু বুঝে ওঠার আগে বোল্ড আউট হয়ে যায়, বিএনপির দুই দিনের কর্মসূচিতে (২৮ ও ২৯ জুলাই) আওয়ামী লীগের অবস্থা একই হয়েছে। বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়েছে।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা কাপুরুষ নন। গ্রেপ্তার করেন, লাভ হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। এই সরকারও টিকে থাকতে পারবে না, হাসিনার গদি চুরমার হয়ে ভেঙে পড়বে।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য দেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।

আন্দোলন ও নির্বাচনের দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে দলটির মিত্র কয়েকটি দল ও জোট। কিন্তু নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মাঝে একধরনের ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একইসঙ্গে নিজ দলের নেতাদের পক্ষে আদালতে দাঁড়ানোয় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিকুর রহমান।
১৯ ঘণ্টা আগে
বৈঠকে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি এবং নেতা–কর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপায়...
১ দিন আগে
ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
২ দিন আগে