প্রশ্ন: ত্বকের লোম স্থায়ীভাবে অপসারণ করতে চাই। আমার ত্বক খুবই সংবেদনশীল। সমাধান জানালে উপকৃত হব।
আয়েশা বিনতে শামীম, মানিকগঞ্জ
যেহেতু আপনার ত্বক সংবেদনশীল, তাই প্রথমেই ভালো কোনো লেজার ক্লিনিকে গিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। লেজার করালে সাধারণত দুই থেকে তিন বছর, অনেকের ক্ষেত্রে চার বছর পর্যন্ত লোম গজায় না। এরপর আবার লোম উঠতে শুরু করে; অর্থাৎ লেজারের মাধ্যমে চিরস্থায়ীভাবে লোম অপসারণ সম্ভব নয়। সে ক্ষেত্রে তিন-চার বছর পর পর আপনি লেজার করাতে পারবেন কি না বা আপনার ত্বক এই পদ্ধতি বারবার নিতে পারবে কি না, সেটা ভেবে দেখতে হবে। যেহেতু ত্বক নাজুক, তাই আপনি চাইলে লোম তুলতে ওয়্যাক্সিং করাতে পারেন। সে ক্ষেত্রে মাসে একবার পারলারে যেতে হতে পারে।
প্রশ্ন: চুলে প্রোটিন ট্রিটমেন্ট
কত দিন পর পর করা উচিত? আমার প্রচুর চুল পড়ে। অনেকে পরামর্শ দিচ্ছেন প্রোটিন ট্রিটমেন্ট করানোর। পারলারে প্রোটিন ট্রিটমেন্ট প্যাকে কী কী দেওয়া হয়, জানালে উপকৃত হব।
মীরা মাহবুবা, ঢাকা
সপ্তাহে একবার চুলে প্রোটিন ট্রিটমেন্ট করা যেতেই পারে। তবে প্রোটিন ট্রিটমেন্ট করালেই যে চুল পড়া বন্ধ হয়, তা কিন্তু নয়। এর জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মাথার ত্বক পরীক্ষা করানোর প্রয়োজন হতে পারে। চুলে খুশকির বা ঘুমের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ মেনে নিয়মমাফিক জীবনযাপন করতে হবে। আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন। পারলারে দুই ধরনের প্রোটিন প্যাক ব্যবহৃত হয়। সব হারবাল উপাদানের নির্যাসসমৃদ্ধ একটি কনসেনট্রেটেড প্যাক ব্যবহৃত হয়, যেটা অনেক ভালো মনে করি। আরেকটি হচ্ছে, পাকা কলা, টক দই ও ডিমের কুসুম ইত্যাদির মিশ্রণে একধরনের প্রোটিন প্যাক। এই প্যাক চুলে লাগানো হয়। এসব প্রোটিন প্যাক ব্যবহারের ক্ষেত্রে খরচ কেমন পড়বে, তা নির্ভর করে কোন পারলারে যাচ্ছেন, তার ওপর। তা ছাড়া সরাসরি ভেষজ উপকরণ ব্যবহার করে যেসব প্যাক তৈরি করা হয়, সেগুলোয় খরচ একটু কম পড়ে। অন্যদিকে কনসেনট্রেটেড প্যাক ব্যবহার করলে খরচ সামান্য বেশি পড়বে। তবে আমি মনে করি, দীর্ঘমেয়াদি ফলের জন্য কনসেনট্রেটেড প্যাক ব্যবহার করাই ভালো।
প্রশ্ন: বয়স ৫০ বছর। আগের তুলনায় ওজন বেড়েছে। থাই, হাতের পেশিতে চর্বি জমেছে। ত্বক টান টান রাখার জন্য ব্যায়ামের পাশাপাশি কী করলে উপকার
পাব? মুখের ত্বক টান টান রাখার সমাধানও জানাবেন।
কাকলী খন্দকার, চিলাহাটি
সবার ডায়েট প্ল্যান এক নয়। এখন অনেকে ইন্টারনেট খুঁজে নিজে নিজে নানান ধরনের ডায়েট অনুসরণ করেন। এতে হিতে বিপরীত হতে পারে। ওজন বেড়ে গেলে নিজে নিজে চেষ্টা না করে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের সঙ্গে আলাপ করে তা কমানোর চেষ্টা করা উচিত। কোলাজেন পাউডার বা কোলাজেনসমৃদ্ধ জুস খেতে পারেন। এর বাইরে কোলাজেনসমৃদ্ধ বডি লোশন ও নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। বাদামও ত্বকের জন্য ভালো। তবে বাদামে অ্যালার্জি আছে কি না, সেটা জেনে নিয়ে খেতে হবে।
পরামর্শ দিয়েছেন শোভন সাহা কসমেটোলজিস্ট শোভন মেকওভার

চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, নিজের যত্ন ও ব্যক্তিত্ব প্রকাশেরও একটি অনুষঙ্গ। তাই চুল পরিপাটি রাখতে কিংবা সাজে একটু ভিন্নতা আনতে হেয়ার ক্লিপের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কখনো ব্যস্ত সকালে দ্রুত চুল গুছিয়ে নিতে, আবার কখনো পোশাকের সঙ্গে মানিয়ে নিতে ছোট্ট এই অনুষঙ্গ সহজে বদলে দিতে...
১ ঘণ্টা আগে
শীতের দেশে এক বাটি গরম স্যুপ শরীর ও মন—দুটোই উষ্ণ করে। ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী হিকেই টাক তেমনই এক আরামদায়ক খাবার। এটি মূলত স্যামন স্যুপ। আলু, স্যামন ও ক্রিম—এই তিন মূল উপকরণের সহজ সমন্বয়েই তৈরি হয় মোলায়েম ও সুস্বাদু এই স্যুপ। ৩০০ গ্রাম টুকরা করা স্যামন মাছ, ৩টি মাঝারি আকারের টুকরা করা আলু, ১টি...
৩ ঘণ্টা আগে
ছুটি মানেই অফিস থেকে দূরে থাকা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়ে দাঁড়ায়। পাহাড়ের সামনে ছবি তুলছেন, সমুদ্রের ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ছে কিংবা হোটেলের বারান্দায় বসে সকালের কফিতে চুমুক দিচ্ছেন—হঠাৎ মনে হলো, ‘আচ্ছা, কালকের প্রতিবেদনটা কে শেষ করবে?’ এমনকি ছুটির মধ্যেও মনে হতে পারে, ‘একবার অফিসের...
১৪ ঘণ্টা আগে
মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
১৭ ঘণ্টা আগে