নতুন বেশ কয়েকটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে এগুলো বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। চ্যাট ট্রান্সফার, ভিডিও কলের জন্য ল্যান্ডস্কেপ মোড এবং অপরিচিত নম্বর থেকে আসা কল সাইলেন্স মোডে রাখা—এই ফিচারগুলো এরই মধ্যে আইওএসে বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে।
অ্যান্ড্রয়েড সংস্করণে বেটা ভার্সনে আসা একটি ফিচার ব্যবহারকারীদের কোনো মেসেজ ফরোয়ার্ড করার সময় নতুন গ্রুপ তৈরি করার সুযোগ দিচ্ছে। পছন্দের বার্তাটি সঙ্গে সঙ্গে তিনি একটি গ্রুপ তৈরি করে সেখানে ফরোয়ার্ড করতে পারবেন।
ব্যবহারকারীদের ভিডিও বার্তা শেয়ারের দারুণ একটি ফিচারও আসছে। নতুন ফিচারে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ রিয়েল-টাইম ভিডিও শেয়ার করতে পারবেন। এটি এরই মধ্যে বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। এই ঘোষণাটি মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপ অফিশিয়াল ব্লগ পোস্টে শেয়ার করেছেন।
আরেকটি বড় খবর হলো: গ্রুপ চ্যাটের মধ্যেই গ্রুপে নতুন অংশগ্রহণকারীদের সহজে এবং দ্রুত যোগ করার একটি নতুন শর্টকাট ফিচার আসছে। এটিও বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে।
এই ফিচারের সুবিধা হলো, গ্রুপ ইনফরমেশন সেকশনে প্রবেশ না করেই নতুন ব্যবহারকারীকে এতে যুক্ত করা যাবে। এতে নতুন সদস্য গ্রুপের মেসেজগুলো পড়তে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন।
এই ফিচারে একটি ব্যানার থাকবে। সেখানে ট্যাপ করেই গ্রুপে নতুন সদস্য যোগ করা যাবে। ব্যানারটিই গ্রুপে সদস্য যুক্ত করার সুযোগ দেবে। বর্তমানে যেখানে গ্রুপ ইনফো স্ক্রিনে গিয়ে এই কাজটি করতে হয়। নতুন ফিচার এলে আর এই স্ক্রিনে যেতে হবে না।
রিয়েল টাইমে ভিডিও বার্তা পাঠানোর নতুন ফিচারটির ব্যবহারও অত্যন্ত সহজ। ভিডিও মোডে যাওয়ার জন্য ট্যাপ করে চেপে ধরে থাকলেই ভিডিও রেকর্ড হবে। চ্যাটিংয়ের সময়ই সেই ভিডিও শেয়ার করা যাবে। আবার ওপরের দিকে সোয়াইপ করেও হ্যান্ডসফ্রি মোডে ভিডিও রেকর্ড করা যাবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় দুটি পর্যটন দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড। এই দেশ দুটি আঞ্চলিক বিমান চলাচল হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতায় নেমেছে। ক্রমবর্ধমান যাত্রী এবং কার্গো পরিবহনের চাপ সামলাতে দুই দেশই তাদের বিমানবন্দর অবকাঠামো ঢেলে সাজাতে বিপুল বিনিয়োগের মহাপরিকল্পনা হাতে...
২ ঘণ্টা আগে
মানুষ জ্বর না হলেও যে ‘জ্বরে কাঁপে’, তার নাম বিশ্বকাপ ফুটবল। খুব সম্ভবত, পৃথিবীর সবচেয়ে গোমড়া মুখের মানুষটির মনেও কখনো কখনো দোলা দিয়ে যায় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। যাঁরা মাঠে খেলা দেখার সুযোগ পাননি, কিংবা খেলাটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকলেও ইতিহাসের প্রতি আগ্রহ আছে, বিশ্বকাপের...
৯ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এবার উত্তর মেরুর হাই আর্কটিক বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন নামে বিখ্যাত আবু মোহাম্মদ সালাহউদ্দিন। সঙ্গে রয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।
১০ ঘণ্টা আগে
পথ চলতে চলতে ফেনীর নিজকুঞ্জরা গ্রামে বন্ধু রাশেদের পরিত্যক্ত বাড়িতে এসে থামতে হলো। পূর্বঘোষিত ডিনার সেখানে শেষ করতে হলো। এরপর ভরা চান্দের মিঠা মিঠা আলোয় ভাইরাল গায়ক হুমায়ূন সরকারের সঙ্গে আমাদের আড্ডা চলল রাত ১১টা পর্যন্ত। তারপর গাড়ি স্টার্ট নিল গন্তব্যের উদ্দেশে।
১১ ঘণ্টা আগে