এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছিলাম, তার পেছনে ছিল স্বাধিকার আদায়ে এ দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম। আর এর অগ্রভাগে এসে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন দেশ গড়ার সংগ্রামও তিনি শুরু করেন নানা প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে। স্বাধীনতার এত বছর পর পেছন ফিরে তাকালে দেখি, দেশটি কত আত্মত্যাগে অর্জিত এবং কত ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও একটি কঠিন অবস্থায় এনে ফেলা হয়েছিল। এর সামাজিক গড়ন নষ্ট করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা শুধু গণতন্ত্রে প্রত্যাবর্তন করেছি তা নয়; অর্থনৈতিক মুক্তি অর্জনের পথেও এগিয়ে যাচ্ছি। আর সে কাজে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তাঁকেও কম প্রতিকূলতা মোকাবিলা করতে হচ্ছে না, পিতার মতোই। দেশে-বিদেশে প্রতিকূলতা তাঁকে মোকাবিলা করতে হচ্ছে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে।
অনেকে রাজনীতিতে ‘সমঝোতা’ করে এগিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সমঝোতা হবে কিসের সঙ্গে? যারা ঘুরেফিরে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রয়াস পায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে জাস্টিফাই করে এখনো এবং এর দীর্ঘদিন পরে শেখ হাসিনাকেও যারা হত্যার চেষ্টা চালিয়েছিল, তাদের সঙ্গে সমঝোতা হবে কীভাবে? যারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী, দেশে যারা প্রতিক্রিয়াশীলতার বিষবাষ্প ছড়াতে চায়, তাদের সঙ্গে সমঝোতা হয় কীভাবে? যারা দেশের সংবিধানে বিশ্বাস করে না এবং অসাংবিধানিক শক্তির উত্থানে সহায়তা করতে চায়, তাদের সঙ্গে সমঝোতা করে দেশ গড়া যায় কি? রাষ্ট্রক্ষমতা হাতে পেয়ে শেখ হাসিনা চাইলে অনেক বেশি প্রতিশোধ নিতে পারতেন পিতৃহত্যা এবং নিজেকেও হত্যার প্রচেষ্টার। সে পথে না গিয়ে তিনি বরাবরই আস্থা রেখেছেন আইন ও আদালতের ওপর। যা কিছু হয়েছে, সেটা হয়েছে আদালতের মাধ্যমে। তিনি দীর্ঘদিন ঝুলে থাকা বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করেছেন। ২১ আগস্ট তাঁর ওপর পরিচালিত গ্রেনেড হামলার বিচারের রায়ও হয়ে আছে। যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমও চলমান। এসবের মধ্য দিয়ে জাতি বিভক্ত হচ্ছে বলে যাঁরা বক্তৃতা করেন, তাঁরা ভুল পথে আছেন। এর মধ্য দিয়ে জাতি আসলে একতাবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্যের ভিত্তিতে।
মুক্তিযুদ্ধই আমাদের পথ দেখাবে যেকোনো দুঃসময়ে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে আমরা মুক্ত হয়েছিলাম একটি স্বাধীন, স্বনির্ভর ও আধুনিক জাতি হিসেবে উঠে দাঁড়ানোর জন্য। অনেক বাধাবিঘ্ন পেরিয়ে সে লক্ষ্য অর্জনের পথে আমরা এগিয়ে চলেছি দৃঢ়ভাবে। এ যাত্রাপথে এখনো বাধা আছে। সেটা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞাও আমাদের রয়েছে। রয়েছে তার উপযুক্ত নেতৃত্ব। সততা ও বিচক্ষণতায় এ নেতৃত্ব দেশের গণতন্ত্রপ্রিয় ও স্বাধীনচেতা মানুষের আস্থা অর্জন করেছে। এর বিপরীতে যারা বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করে যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে নেতৃত্বহীনতা। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে যাদের তুলে ধরা হয়, তারা হয় দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কিংবা সাজা এড়িয়ে পলাতক। একশ্রেণির লোক আবার বিকল্প হিসেবে ‘তৃতীয় শক্তি’র ওপর নির্ভর করতে চায়। তারা কথিত সুশীল সমাজের মধ্যে নেতৃত্ব খোঁজে, যারা আসলে বিরাজনীতিকীকরণের ধ্বজাধারী। একের পর এক সেনাশাসনের মাধ্যমে রাজনীতিকে নষ্ট করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বছর পনেরো আগে বিরাজনীতিকীকরণের চেষ্টাও হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চলা নীতিনিষ্ঠ নেতৃত্বের দৃঢ় অবস্থানের কারণেই তা বানচাল হয়ে যায়। এর মধ্য দিয়ে দেশ আবার চলে আসে গণমানুষের কাঙ্ক্ষিত ধারায়।
টানা তিন মেয়াদে যে সরকার দেশ পরিচালনা করছে, তার লক্ষ্য রাজনীতিকে নিয়মতান্ত্রিকতার মধ্যে এনে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার। সে লক্ষ্য অর্জনে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা অনেক সময় আবার হয়ে উঠছে চ্যালেঞ্জের বিষয়। এখন পর্যন্ত বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কথা এখানে বলা যায়। পদ্মা রেল প্রকল্পও বাস্তবায়নের পথে। এতে ব্যয় হচ্ছে আরও বেশি অর্থ। এই অর্থের ব্যবস্থা করতে দেশি-বিদেশি কত প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে, তা সবাই জানে। বাংলাদেশের জনগণ এখন এ গৌরবের অধিকারী। এর মধ্য দিয়ে সুদীর্ঘ সময় ধরে যে সুফল পাওয়া যাবে, সেটা এ দেশের মানুষ ও তার পরবর্তী প্রজন্ম ভোগ করবে। মুক্তিযুদ্ধে আমাদের অকৃত্রিম বন্ধু রাশিয়ার সহায়তায় দেশের বিদ্যুতের সংকট কাটিয়ে উঠতে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে, যা পূর্ববর্তী শাসকেরা কল্পনাও করতে পারতেন না। বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে ভ্লাদিমির লেনিন দেশটিকে বিদ্যুতায়িত করার মহাপরিকল্পনা নিয়েছিলেন। বাংলাদেশেরও তেমনি এখনকার সংকল্প হলো গোটা দেশে, সব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এটি টেকসইভাবে সম্ভবপর করে তোলা গেলে উৎপাদন ও উন্নয়নের এক মহাযজ্ঞ শুরু হবে, তাতে কোনো সন্দেহ নেই। এ লক্ষ্য অর্জন ও তা ধরে রাখায় প্রয়োজন দৃঢ়চেতা নেতৃত্ব, যার ওপর দেশের মানুষের আস্থা আছে।
আমাদের অর্থনীতির ভিত্তি হলো কৃষি। আর এ ক্ষেত্রে বড় অগ্রগতি সাধিত হয়েছে বিশেষত গত দেড় দশকে। কৃষির ব্যাপক রূপান্তর ঘটে চলেছে। এটা হয়ে উঠছে আধুনিক ও রপ্তানিমুখী। তবে দেশের মানুষের চাহিদা পূরণ হলো প্রধান লক্ষ্য। এর পাশাপাশি আমরা সাফল্য অর্জন করেছি তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানিতে। এর মাধ্যমে অর্জিত অর্থ আমাদের রিজার্ভকে সমৃদ্ধ করছে। তাতে সাময়িক সংকট দেখা দিলেও আশা করা যায় দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদের পথ দেখাবে। অবশ্য একটি রাজনৈতিক পক্ষের প্ররোচনায় রপ্তানি বাজার থেকে দেশে অশনিসংকত পাঠানোর চেষ্টা রয়েছে। সেটা সফল হবে না, কারণ বাণিজ্য পরিচালিত হয় পারস্পরিক সুবিধার ভিত্তিতে। বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে ভালো করছে কারও অনুকম্পায় নয়; এ জায়গায় তার সক্ষমতা আছে বলেই। এ ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত বরং উন্মোচিত হচ্ছে। আমরা নতুন নতুন পণ্য রপ্তানিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমেরিকা-ইউরোপের বাইরেও দুনিয়া রয়েছে এবং সেখানে আছে সম্ভাবনা। চীন ও ভারতের মতো যেসব দেশ থেকে আমরা বেশি আমদানি করি, তাদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎও বিরাট।
বাংলাদেশের পাশে রয়েছে দ্বিতীয় প্রতিবেশী মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্য জটিলতার আবর্তে পড়েছে। এ কারণে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ এটা এড়াতেই চাইবে। সব প্রতিবেশী ও বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে এগিয়ে যাওয়াটাই আমাদের মন্ত্র। আমরা কারও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না এবং আমরাও চাই, কেউ আমাদের বিষয়ে হস্তক্ষেপ না করুক। কিন্তু সময়ে সময়ে আমাদের ক্ষেত্রে সেই নীতি লঙ্ঘন করছে শক্তিমদমত্ত কিছু দেশ। তবে বাস্তবতা হলো, একাত্তরেও আমরা এমন পরিস্থিতি মোকাবিলা করেছি। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মতো করে চলার সময়ও আমরা তাদের চাপ ও তাপ উপেক্ষা করে চলতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিকভাবেই বলেছেন, বাংলাদেশ আর সেই দেশ নেই। দেশটি এখন বছরের পর বছর আরও বড় বাজেট বাস্তবায়ন করে চলতে সক্ষম। বিদেশি ঋণসহায়তার ওপর তাকে আর নির্ভর করতে হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে দেশ এখন স্বনির্ভর। উন্নয়ন সহযোগী বলে যারা পরিচিত, তারাও বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে থাকতে চায়। দেশের মানুষের অধিকার ও উন্নতিতে যারা বিশ্বাসী নয়, সেই অপশক্তির সঙ্গে তারা আর যোগ দেবে না বলেই আমরা বিশ্বাস করতে চাই।
সামনেই একটি জাতীয় নির্বাচন রয়েছে। সেটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হওয়ার কথা। সংবিধানে তার স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এ নিয়েও সংকট সৃষ্টির চেষ্টা লক্ষ করা যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, কিছু বিদেশিমহল জল ঘোলা করার কাজে সহায়তা করতে নেমে পড়েছে। নির্বাচন নিয়ে তাদের অতি-উৎসাহ দেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না। কেননা বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিপজ্জনক ভূমিকার কথা সবার জানা। একেক দেশে তারা একেক নীতিকৌশল নিয়ে আবির্ভূত হয়। এ অবস্থায় বাংলাদেশকে তার পথে অবিচল থাকতে হবে। সব অপচেষ্টা, চক্রান্ত মোকাবিলা করে এগিয়ে যেতে হবে জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকে। আগামী নির্বাচন অবশ্যই অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। তাতে জনগণের ইচ্ছাই জয়ী হবে। মুক্তিযুদ্ধের চেতনার ধারায়, উন্নয়নের পথেই থাকবে দেশ। এ জায়গায় ‘সমঝোতা’ করে অগ্রসর হওয়ার কোনো সুযোগ আছে কি?
লেখক: রাজনীতিক, লেখক; মহাপরিচালক, বিএফডিআর

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫