
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৩ রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছে। গতকাল বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল এই প্রশ্নের সরাসরি জবাব দেননি।
সেখানে এক সাংবাদিক বলেন, সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৩ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ২০ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ককেও ডাকা হয়। যেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, সেখানে সরকার ঠিক উল্টোটা করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা আগেও বলেছি, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থনও দেয় না। বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সমর্থন রয়েছে। আমরা সব সময়ই বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছি। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক অগ্রাধিকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অনেক সরকারি কর্মকর্তাই বলেছেন এটি তাঁদের লক্ষ্য।
এর আগে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকার ব্যজধারীরা। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দা প্রকাশ করে বিবৃতি দেয় ঢাকায় অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ১৩ জন রাষ্ট্রদূত ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
হিরো আলমের ওপর ওই হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব করা হয়েছিল। ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।
এরপর ১৩ জন রাষ্ট্রদূতকেও তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৩ দেশের মিশনপ্রধানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে পশ্চিমা ১৩ কূটনীতিকের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ। তাদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি, তাদের ডেকে সতর্ক করা হয়েছে।

দুই দিন আগে একটি মসজিদ পরিদর্শনে গিয়ে জানা গেল, সেখানে ইমামের বেতন ৪ হাজার টাকা। অথচ মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বড় বড় ভবন নির্মাণে বরাদ্দ হলেও শিক্ষকদের বেতন ৭-৮ হাজার টাকা—এটি গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ টিকবে কি টিকবে না, এটা নির্ভর করে শিক্ষার ওপর...
৩ ঘণ্টা আগে
‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেমরা, ধোঁকাবাজেরা। যাদের ভেতরে নৈতিকতা নাই, আদর্শ নাই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নাই। আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না...
৭ ঘণ্টা আগে
‘নির্বাচিত সংসদ সদস্যরা নিজ এলাকায় উন্নয়ন করবেন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোগা হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’
৭ ঘণ্টা আগে
সরকার সঠিক পথে না থাকলে সরকার ও বিএনপির পাশাপাশি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে তিনি সরকারের ছয় মাসের বিভিন্ন ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার কথাও বলেন।
৮ ঘণ্টা আগে