বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা ‘এম আর-৯ ’। তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। দাবি করা হচ্ছে, দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তিকে সামনে রেখে আজ মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।
চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন সবার নজর কেড়েছেন। হলিউড অভিনেতাদের মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’-এর মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’ অভিনেতা নিকো ফস্টারের উপস্থিতি ট্রেলারে উত্তাপ বাড়িয়েছে। এ ছাড়া ট্রেলারে বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওমি বৈদ্যকে দেখা গেছে। ট্রেলারে বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতিও রহস্য জাগিয়েছে।
হলিউড ও বলিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে। এই ছবি দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে ফ্র্যাংক গ্রিলোর ছেলে রেমি গ্রিলোরও।
গত সপ্তাহে বিনোদন-ভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ‘ডেডলাইন হলিউড’-এর অনলাইন সংস্করণ ‘ডেডলাইন ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৫ আগস্ট বাংলাদেশসহ কানাডা ও আমেরিকায় একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯: ডু অর ডাই’। প্রতিবেদনে বলা হয়, স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার ১৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবি বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় ছবিটির বিভিন্ন শট ধারণ করা হয়েছে।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এমআর-৯ ’-এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।

ঈদকে সামনে রেখে চাঁদ রাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমন্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
৯ ঘণ্টা আগে
চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাড়তি আনন্দ দিতে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে...
৯ ঘণ্টা আগে
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।
১৪ ঘণ্টা আগে