পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করায় এ বছর নতুন করে ৬০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।
বুধবার নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্য সংখ্যা প্রায় ২৪ কোটি৷ এর আগে ১০ কোটি বাসায় পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকে৷এক বিবৃতিতে স্ট্রি
মিং সেবাদাতা এই কোম্পানি বলেছে, পাসওয়ার্ড অন্য কারো সাথে ভাগ করার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোর ফলে ২০২৩ সালে সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ। নাভালি
য়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, ‘আমি এই ফলাফল দেখে উচ্ছ্বসিত ছিলাম৷ আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স৷’
প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করে। এই এপরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছে তাদের।
২০২০ সালে করোনা মহামারী শুরুর পর বিশ্বজুড়ে বাসা থেকে কাজ করার ধারা শুরু হয়। তখন বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহ। কিন্তু একই বাসায় পাসওয়ার্ড শেয়ারিংয়ের ফলে লোকসান হতে থাকে তাদের৷
এই সমস্যা ঠেকাতে পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরো সস্তাও। প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে৷
বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ। তবে নেটফ্লিক্সের এই আপাত সাফল্য শেয়ারবাজারে সুফল আনতে পারেনি। এর মধ্যে হলিউডে চলমান শিল্পী, চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের প্রভাবে শেয়ারের দাম পড়ে গেছে আট শতাংশ৷
নেটফ্লিক্সের প্রধান (যুগ্ম) টেড সারানডস বলেন, ‘আমরা এই ব্যবসার সাথে জড়িত সবার সাথে নিয়মিত আলোচনা চালাচ্ছি৷ এই ধর্মঘটেরও ইতি দরকার, যাতে আমরা সবাই এগোতে পারি৷’

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
১ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
২ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৩ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৩ দিন আগে