যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ও স্নিকারস ব্র্যান্ড নাইকির আউটলেট প্রথমবারের মতো চালু হলো দেশে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে নাইকির আউটলেটটি ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে নাইকির আউটলেটটি চালু হয়েছে। আউটলেটটিতে এখন শুধু নাইকির স্নিকারস, স্পোর্টসওয়্যার ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে। আউটলেটটি চালু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। নাইকির আউটলেটে প্রতি জোড়া ফুটওয়্যার ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।অ্যাপারেল সামগ্রী ১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জানা গেছে, আগামীতে নাইকির সব পণ্যই পাওয়া যাবে আউটলেটটিতে। এ ছাড়া ভবিষ্যতে আউটলেটের সংখ্যাও বাড়ানো হতে পারে।

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লি. ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট
১ ঘণ্টা আগে
গৌরবময় দুই দশকের সাফল্যে এবার দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজন শুরু হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা আগের ম
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ও দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে