
থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছিল দেশটির তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড পার্টি। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু তার সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কারণ, দেশটির পার্লামেন্ট দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, দেশটির সাংবিধানিক আদালত পিটার সংসদ সদস্যপদও স্থগিত করেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নতুন থাই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির পার্লামেন্ট পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি নির্বাচনী অপরাধের অভিযোগে পিটার সংসদ সদস্যপদও স্থগিত করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
পিটার মনোনয়ন বাতিলের বিষয়ে থাইল্যান্ডের পার্লামেন্ট রাত্থাসাফার নিম্নকক্ষের স্পিকার বলেন, ‘পার্লামেন্টের চলতি সেশনে টানা দুই বার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন পেতে পারবেন না পিটা।’ গত সপ্তাহেও পিটা দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদের জন্য পার্লামেন্টে ভোটের মুখোমুখি হয়ে প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন।
এদিকে, থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার এক সর্বসম্মত রায়ে জানিয়েছে, পিটাকে অস্থায়ীভাবে তার পার্লামেন্টারি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, হিসেবে আদালত জানিয়েছে পিটার বিরুদ্ধে নির্বাচনী অপরাধের অভিযোগ রয়েছে।
বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশের ঐকমত্যের ভিত্তিতে আদালত বলেছে যে, তারা নির্বাচন কমিটির একটি আবেদন বিবেচনা নিয়েছে যার ফলে সংসদ সদস্য হিসেবে পিটার মর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হবে। আদালত আরও জানিয়েছে, সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ১৯ জুলাই থেকে পিটা পার্লামেন্টের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকবেন।
পিটার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অধুনালুপ্ত একটি গণমাধ্যম কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন। অথচ থাই সংবিধান অনুসারে, আইনপ্রণেতাদের কোনো ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকা নিষিদ্ধ। তবে পিটা জানিয়েছেন, তিনি এই মালিকানা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনুষ্ঠেয় ১০ দিনের যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ নির্দেশ দিয়েছেন। মহড়া শুরুর ঠিক আগে দেওয়া এই নির্দেশের পেছনে তিনি মহড়ার ব্যয় এবং ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার অস্বীকৃতিকে কারণ হিসেবে উ
৩৩ মিনিট আগে
ভারতের বিহারের লক্ষ্মীসরাই জেলায় একটি মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে অশোকধাম মন্দিরের বাইরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তালের মাইনিং ও মেটালার্জিক্যাল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে অবস্থিত এই কমপ্লেক্সটি দেশটির সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে অন্তত ‘৩০ থেকে ৪০ জনকে হত্যা’ করা উচিত এবং শুধু ‘ওই নির্দিষ্ট মুহূর্তে যারা হুমকি সৃষ্টি করছে’ তাদের মধ্যেই হত্যাকাণ্ড সীমাবদ্ধ রাখা উচিত নয়।
২ ঘণ্টা আগে