কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান ‘সন্ধ্যাতারা’ প্রকাশ পেয়েছে গতকাল সন্ধ্যায়। এতে অংশ নিয়েছেন তারকা দম্পতি শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। গানটিতে বন্দিশ ও পপ গানের ফিউশন করা হয়েছে, সঙ্গে আছে অর্ণবের নিজের করা ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক)-এর স্বাদ। বন্দিশ সাধারণত হিন্দি ও উর্দুতে লেখা হয়। এই প্রথমবারের মতো প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষায় বন্দিশ পরিবেশন করা হয়েছে।
ইমন রাগের ওপর ভিত্তি করে তৈরি ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’ শিরোনামের বন্দিশটিকে এ গানে বাংলায় উপস্থাপন করা হয়েছে। মূল গানটির সুর করেছিলেন ওস্তাদ বিলায়েত হুসেন খাঁ, বাংলায় রূপান্তর করেছেন দিবস কৃষ্ণ বিশ্বাস। ‘সন্ধ্যাতারা’ গানে শাস্ত্রীয় ও লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের মিশ্রণ ঘটেছে। ফিউশনটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন অদিত রহমান। আর ‘বেলা হারায়’ অংশটির সুর করেছেন অর্ণব।
অর্ণব বলেন, ‘এ গানে ঐতিহ্যবাহী সুরের সঙ্গে আধুনিক বিট আর ইলেকট্রনিক সাউন্ডস্কেপ এক জায়গায় এসে মিলেছে। এর ফলে দুই ধারার গানকেই সম্মান জানানোর মাধ্যমে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি হয়েছে। কোক স্টুডিও বাংলায় আমরা সংগীতের ক্রমপরিবর্তনশীল রূপ এবং সংগীতের বিভিন্ন ধারার মধ্যে সহযোগিতার অফুরন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ গান তারই প্রমাণ দেয়।’
সুনিধি নায়েক বলেন, ‘এ গানে আমি বিখ্যাত বন্দিশ ম্যায় ওয়ারি ওয়ারি জানুগির বাংলা সংস্করণ পরিবেশন করেছি। শাস্ত্রীয় সংগীতের একজন শিল্পী হিসেবে, এমন একটা গান নিয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫