
এই ঈদে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। মুক্তির পর দর্শক চাহিদার পাশাপাশি বেড়েছে সিনেমার শোয়ের সংখ্যা। সিনেপ্লেক্সেগুলোতে খুব ভালো সাড়া পেয়েছে ছবিটি। দর্শকের চাহিদায় সিনেমাটির শোয়ের সংখ্যা বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে ছিল উপচে পড়া ভিড়।
স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রতিদিন ৩৪টির মতো শো চলছে ‘সুড়ঙ্গ’ সিনেমার। সব শোয়ের টিকিটই বিক্রি হয়ে গেছে অগ্রিম।
আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। এর আগে পরিচালক রায়হান রাফী জানালেন দারুণ এক খবর। তিনি জানালেন ‘সুড়ঙ্গ’ আয় করেছে আড়াই কোটি টাকারও বেশি। তিনি ফেসবুকে এক পোস্ট দিয়ে জানিয়েছেন, মুক্তির সাত দিনেই আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।
রাফী লেখেন, ‘ধন্যবাদ আপনাদের। বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে “সুড়ঙ্গ”। এই সফলতা ও প্রাপ্তি বাংলাদেশের সব সিনেমাপ্রেমীদের। আপনাদের ভালোবাসাতেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের সিনেমা। এই উৎসবে যোগ দিন আপনিও। সিনেমা হলে দেখুন আফরান নিশো অভিনীত “সুড়ঙ্গ”।’
তাঁর পোস্ট করা ছবিতেই উল্লেখ করা হয়েছে সাত দিনে আড়াই কোটি টাকার টিকিট বিক্রির বিষয়টি। তবে আয়ের এই পরিমাণ শুধু স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা থেকে এসেছে। খুব শিগগিরই সব হল থেকে প্রাপ্ত আয়ের তথ্য প্রকাশ করা হবে বলেও জানা গেছে এর প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে।
রায়হান রাফীর সঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৮ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৮ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৯ ঘণ্টা আগে