গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে মুখ খুলতে রাজি হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী রোববার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক। তিনি জানান, আগামী রোববার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরপিও সংশোধন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রেস ব্রিফিং করবেন।
গত মঙ্গলবার জাতীয় সংসদে সংশোধিত আরপিওর বিল পাস হয়। বুধবার পর্যন্ত এ বিষয় নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের বলব। আপনাদের প্রশ্নের বিস্তারিত জবাব দেব। বিলটাকে আইন হতে দেন। বিল আর আইন এক বিষয় নয়। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।’
আরও পড়ুন:

একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গরম বাড়ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক অচল হচ্ছে বিদ্যুৎকেন্দ্র। সর্বশেষ ভারত থেকে আসা আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি এবং দেশে আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে গতকাল বৃহস্পতিবার দেশে বিদ্যুতের লোডশেডিং আরও বেড়েছে।
৪০ মিনিট আগে
সরকারি হিসাবে মজুত যথেষ্ট। শুধু হিসাবের খাতায় নয়, গুদামেও পর্যাপ্ত সার আছে। কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। তবু বাস্তবে অনেক জায়গায় কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। কোথাও তো বিক্ষোভ ছাড়াও রীতিমতো লুটের মতো তুলকালাম চলেছে।
১ ঘণ্টা আগে
বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন...
৩ ঘণ্টা আগে
বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তদেশীয় ট্রেন সার্ভিস চালুর বিষয়ে ভারত আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তা পরীক্ষা করে দেখবে বাংলাদেশ। গত তিন দিন ধরে অনুষ্ঠিত ৩৮তম বাংলাদেশ-ভারত আন্তসরকার রেলওয়ে মিটিংয়ে (আইজিআরএম) ভারতীয় পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পুনরায় চালানোর বিষয়ে আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে