শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ে আহত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দৃশ্য ধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান।
সংবাদমাধ্যমটি আরও জানায়, তাঁর নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতে নাকে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে তাঁকে। তবে চিকিৎসকেরা বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই।
দুর্ঘটনাটি কবে ঘটেছে, শাহরুখ কিসের দৃশ্য ধারণ করছিলেন, তা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি। বিষয়টি নিয়ে শাহরুখ খানের পক্ষ থেকেও এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
তবে দুর্ঘটনার পর শাহরুখ খান ভারতে ফিরে গেছেন, চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
চোট পাওয়া শাহরুখের জন্য নতুন কিছু নয়। প্রায় ৩১ বছরের দীর্ঘ বলিউড ক্যারিয়ারে তিনি বেশ কয়েকবার আঘাতের সম্মুখীন হয়েছেন। সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসকের কাঁচির নিচে যেতে হয়েছিল শাহরুখকে, ‘রইস’-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর শাহরুখ তাঁর অষ্টম অস্ত্রোপচার করান। ২০০৯ সালে বাঁ কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল শাহরুখ খানকে।
এ বছর মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১ দিন আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১ দিন আগে