ঈদযাত্রার চতুর্থ দিন এসে বিলম্বে স্টেশন ছেড়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো। এতে করে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকায় ঢুকতে দেরি করায় ছাড়তে দেরি হচ্ছে।
আজ মঙ্গলবার ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন আন্তনগর তিনটি ট্রেনই দুই ঘণ্টা দেরি করে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত স্টেশনে শৃঙ্খলা বজায় আছে। যদিও ধারণা করা হচ্ছে, রাতে ও আগামীকাল ভিড় বাড়তে পারে।
দিনের প্রথম আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে ৯টা ১০ মিনিটে।
এদিকে ঢাকায় দেরি করে ট্রেন আসায় তা ঠিকভাবে পরিষ্কার না করেই আবার ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে ট্রেনের বাথরুমগুলো নোংরা থেকে যাচ্ছে।
ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আফজাল হোসেন বলেন, সকালে স্টেশনে এসে দেখি কোনো ট্রেন নেই, এর দুই ঘণ্টা পর ট্রেন এলেও তা পরিষ্কার করা হচ্ছে না। অপরিষ্কার ট্রেনেই উঠতে হচ্ছে।
টানা তিন দিন সময় ধরে রাখতে পারলেও চতুর্থ দিন এসে এমন বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে আছে যাত্রীরা।
নীলসাগর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘সময়ের আধা ঘণ্টা আগেই চলে এসেছিলাম। তবে প্রায় দুই ঘণ্টা বসে আছি, এখনো ট্রেনের দেখা নেই।’
যাত্রীরা বলেন, ঈদযাত্রার প্রথম দিন থেকে সব ভালোই ছিল। আজ এসে সব এলোমেলো।
এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘আমাদের এখান থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কোনো কারণ নেই। ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনে আসতে বিলম্ব করছে। তাই ছাড়তেও বিলম্ব করছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
১৯ মিনিট আগে
ফেনী সদরের মোহাম্মদ কাওছার ও ফৌজিয়া আক্তার ইভার ঘর আলো করে এসেছিল মোহাম্মদ সাইফান। পরিবারের প্রথম সন্তাকে নিয়ে বুনছিলেন কত স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। হামে আক্রান্ত হয়ে প্রায় ২১ দিনের লড়াই শেষে হার মানে সাইফান।
৩৯ মিনিট আগে
১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটের মধ্য দিয়ে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালটিতে অনুমোদিত ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। ৫৩টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ২১ বিষয়ের চিকিৎসক পদে কর্মরত নেই একজনও।
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ি স্পারে আবারও ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত স্পারের ১৫০ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে গেছে। স্পারের ভাঙনরোধে পানিতে বালুভর্তি জিও ট্যাক্স ব্যাগ ও জিও টিউব ব্যাগ ফেলা হচ্ছে।
১ ঘণ্টা আগে