সিনেমা মুক্তির পর বক্স অফিসে শুরুটা ভালো হলেও চতুর্থ দিন থেকে ধস নামে ‘আদিপুরুষ’-এর ব্যবসায়। তিন দিনে পুরো বিশ্বে ৩০০ কোটি রুপি আয় করে ফেললেও চতুর্থ দিনে আয় নেমে আসে মাত্র ৩৫ কোটি রুপিতে। বক্স অফিসে ব্যবসা চাঙা করতে ‘আদিপুরুষ’ প্রযোজকেরা নিয়েছেন নতুন উদ্যোগ। এক ধাক্কায় কমিয়ে দেওয়া হলো টিকিটের দাম। ২ হাজার রুপি থেকে কমিয়ে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ রুপিতে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
গতকাল বুধবার নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আজ বৃহস্পতি ও কাল শুক্রবারের টিকিটের দামে ছাড় পাবেন দর্শকেরা। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, ‘অবিশ্বাস্য দামে এবার থ্রিডিতে আদিপুরুষ দেখুন। ১৫০ রুপি থেকে শুরু টিকিটের দাম। তবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ুর ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়।’
এদিকে সিনেমাটিতে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে গত রোববার কাঠমান্ডু ও পোখারা মেট্রোপলিটন সিটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত সোমবার সকাল থেকে সমস্ত বলিউড চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ করার জন্য কেন্দ্রীয় নেপালের মেট্রোপলিটন শহরের সিনেমা হলগুলোতে নির্দেশ দিয়েছেন সেখানকার মেয়র।
প্রসঙ্গত, আদিপুরুষ ঘিরে শুরুতে কম বিতর্ক হয়নি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। পরে ভুলত্রুটি শুধরে নিয়ে তিরুপতিতেই ঘটা করে ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হয়। সিনেমাটি পরিচালনা করেছেন ওম রাউত। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। সিনেমাটিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপর দিকে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

২০১৮ সালে সিনেমায় নাম লেখান সায়রা আক্তার জাহান। প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেন। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের চাওয়া পূরণ করতে চাকরিতে যোগ দেন সায়রা। এরপর অনেক দিন অভিনয়ে
৫ ঘণ্টা আগে
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল জ্যাজ সিটি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। অবশেষে সিরিজটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করল সনি লিভ। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে দেখা যাবে সিরিজটি।
৬ ঘণ্টা আগে
অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করছেন আইনুন পুতুল। ২০০৬ সালে বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এতে কেন্দ্রীয় কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন পুতুল। এই নাটকে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনও অভিনয় করেছিলেন একটি চরিত্রে। এরপর ২০ বছরের অভিনয়জীবনে পুতুল অভিনয় করেছেন বিভিন্ন নাটক
৬ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে
৬ ঘণ্টা আগে