২০১৮ সালে সিনেমায় নাম লেখান সায়রা আক্তার জাহান। প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেন। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের চাওয়া পূরণ করতে চাকরিতে যোগ দেন সায়রা। এরপর অনেক দিন অভিনয়ে দেখা যায়নি তাঁকে। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে আবার কাজ শুরু করেন সায়রা। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত দু্টি সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘ট্রাইব্যুনাল’।
বিশ্বাস করেন ভাই পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। সিনেমার গল্প ব্ল্যাক মানি বা কালোটাকা নিয়ে। বিভিন্ন পেশার কয়েকজন মানুষ তাদের স্বপ্নপূরণের জন্য একত্র হয়। নতুন এক মিশনে নামে তারা। তাদের সেই মিশনের গল্পকে কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে এগিয়ে নিয়ে গেছেন পরিচালক।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বিশ্বাস করেন ভাই সিনেমার। তবে ঢাকার বাইরে থাকায় প্রিমিয়ারে থাকতে পারেননি সায়রা। সায়রা বলেন, ‘বিশেষ কাজে ঢাকার বাইরে থাকায় সিনেমার প্রিমিয়ারে থাকতে পারিনি। দর্শকদের প্রতিক্রিয়া সামনাসামনি দেখার সুযোগটা মিস হয়ে গেল। তবে প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকদের সঙ্গে দেখার চেষ্টা করব। আমি খুব আশাবাদী, সিনেমাটি সবার ভালো লাগবে।’

সায়রা জানান, বিশ্বাস করেন ভাই সিনেমার মুক্তির প্রক্রিয়া চলছে। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মুক্তির তারিখ। এতে আরও অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু, সাইফ খান, রফিউল কাদের রুবেল প্রমুখ।
সায়রা অভিনীত আরেক সিনেমা ট্রাইব্যুনালের পরিচালক রায়হান খান। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। একজন অসফল আইনজীবীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সায়রা। এতে সায়রার সহশিল্পী আদর আজাদ। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন প্রমুখ।
ট্রাইব্যুনাল নিয়ে সায়রা বলেন, ‘এটি একটি কোর্টরুম ড্রামা। গল্পের প্রয়োজনে এখানে অনেক গুণী শিল্পী যুক্ত হয়েছেন। আমার অভিনীত চরিত্রটি বেশ ইমোশনাল, আবার চ্যালেঞ্জিং।’
সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদে ট্রাইব্যুনাল মুক্তির পরিকল্পনা করা হয়েছে। সায়রা জানান, আরও বেশ কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে তাঁর। তবে সংখ্যা নয়, কোয়ালিটিকে প্রাধান্য দিতে চান তিনি; করতে চান বিভিন্ন জনরার কাজ।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল জ্যাজ সিটি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। অবশেষে সিরিজটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করল সনি লিভ। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে দেখা যাবে সিরিজটি।
২ ঘণ্টা আগে
অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করছেন আইনুন পুতুল। ২০০৬ সালে বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এতে কেন্দ্রীয় কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন পুতুল। এই নাটকে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনও অভিনয় করেছিলেন একটি চরিত্রে। এরপর ২০ বছরের অভিনয়জীবনে পুতুল অভিনয় করেছেন বিভিন্ন নাটক
২ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে
২ ঘণ্টা আগে
‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর নতুনভাবে ক্যারিয়ার সাজাচ্ছেন রণবীর সিং। আগে চুক্তিবদ্ধ হওয়া বেশ কিছু সিনেমা থেকে সরে এসেছেন। সে তালিকায় আছে ‘ডন ৩’। এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে সরে যাওয়ায় রণবীরের বিরুদ্ধে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন প্রযোজক ফারহান আখতার।
২ ঘণ্টা আগে