অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করছেন আইনুন পুতুল। ২০০৬ সালে বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এতে কেন্দ্রীয় কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন পুতুল। এই নাটকে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনও অভিনয় করেছিলেন একটি চরিত্রে। এরপর ২০ বছরের অভিনয়জীবনে পুতুল অভিনয় করেছেন বিভিন্ন নাটক, ধারাবাহিক ও সিনেমায়। করেছেন উপস্থাপনা। সম্প্রতি ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা। ‘সাঁতাও’ সিনেমাতে অভিনয়ের জন্য পুতুল পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
আইনুন পুতুল এর আগে ‘ঘেটুপুত্র কমলা’, ‘বৃহন্নলা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘বিলডাকিনী’ ও ‘রাতজাগা ফুল’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
আইনুন পুতুল পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। এমফিল শেষ করে এখন মুক্তিযুদ্ধ-বিষয়ক চলচ্চিত্র নিয়ে পিএইচডি করছেন। পাশাপাশি তিনি নাট্যচর্চা করছেন নাটকের দল আরশীনগরে। দলটির প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আছেন নাট্যদলটির সঙ্গে।
অভিনয়জীবনের ২০ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে পুতুল বলেন, ‘২০০৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ আমার। ২০টি বছর পেরিয়ে গেল। এরই মধ্যে বাবাকে হারালাম, মা-ও ভীষণ অসুস্থ। আমাকে নিয়ে দুজনেরই অনেক স্বপ্ন ছিল। অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। বাবা দেখে যেতে পারলেন না। তিনি থাকলে অনেক খুশি হতেন। যেমন খুশি হয়েছেন মা। মা আমার বেঁচে থাকার প্রেরণা, আমার কাজের অনুপ্রেরণা। আর রয়েছে আমার দর্শক, ভক্তরা। তাঁরা পাশে না থাকলে আমার পথচলাটা সহজ হতো না। এই দীর্ঘদিনের পথচলায় আমার সব নির্মাতা, সহশিল্পীসহ যাদের পাশে পেয়েছি, সবার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সাঁতাও টিমকে, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনটি পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘রকস্টার’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।
১১ ঘণ্টা আগে
এই বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে বিশ্ব প্রিমিয়ার হয় ‘রইদ’ সিনেমার। ইতিমধ্যে দেশে মুক্তির ঘোষণা এসেছে এই সিনেমার। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে রইদ।
১২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সবশেষ সিনেমা হিসেবে এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ১৮ ও ২০ এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স।
১৩ ঘণ্টা আগে
ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মেঘদল। অন্যদিকে, ভিন্ন আমেজের গান নিয়ে ওপার বাংলায় জনপ্রিয় হয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু। শুধু পশ্চিমবঙ্গেই নয়, চন্দ্রবিন্দু সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। এবার চন্দ্রবিন্দুর সঙ্গে প্রথমবার একমঞ্চে...
১ দিন আগে