গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। চোখে কালো সানগ্লাস, কাপড়ে মুখ ঢাকা, বাতাসে উড়ছে লম্বা চুল, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাকু ছুড়ে মারলেন! এমন অ্যাকশন লুকে দেখা দিলেন শাকিব।
৩০ সেকেন্ডের ফার্স্ট লুক ভিডিওটি গতকাল সন্ধ্যা ৭টায় শাকিব খানের ফ্যান পেজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে।
ইতিমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হলের মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এই চলচ্চিত্রের ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।
পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ‘শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হলের মালিকেরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেনসর হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে “প্রিয়তমা” চলবে। হলের মালিক থেকে দর্শকেরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের প্রত্যাশা পূরণ করবে “প্রিয়তমা”।’
প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন–পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে