
ওয়ানপ্লাস বিশ্বের অন্যতম বড় চায়না স্মার্টফোন কোম্পানি বিবিকে ইলেট্রনিকস করপোরেশনের অংশ। সম্প্রতি স্যামসাং ও অ্যাপলের মতো জায়ান্টকেও টক্কর দিচ্ছে ওয়ানপ্লাস। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ওয়ানপ্লাস প্যাড। এটি মূলত একটি ট্যাব। ওয়ানপ্লাস এই ট্যাব একটি ম্যাগনেটিক কি-বোর্ড, একটি স্টাইলোসহ পাওয়া যাচ্ছে।
ওয়ানপ্লাস প্যাডটি ১১ দশমিক ৬১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে দিচ্ছে ২৮০০×২০০০ পিক্সেল রেজল্যুশন, যা প্রতি ইঞ্চিতে ২৯৬ পিক্সেল (পিপিআই) এবং ৫০০ নিট ব্রাইটনেস দেয়। স্ক্রিনের সুরক্ষার কথা বিবেচনায় রেখে ব্যবহার করা হয়েছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস, ২৫ দশমিক ৮০ মিমি পুরুত্বের এই প্যাড প্রস্থে ১৮ দশমিক ৯৪ মিমি। এর ওজন ৫৫২ গ্রাম। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ছাড়াও ৭:৫ স্ক্রিন এবং ৮৮ শতাংশ স্ক্রিন টু বডি অনুপাতে এটি পাওয়া যায়।
স্টাইলিশ লুকের পাশাপাশি প্যাডটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ হাজার চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অক্সিজেনওএস ১৩ দশমিক ১। এটি ৮ ও ১২ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজসহ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৯ হাজার ৫১০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এটি দিয়ে প্রায় ৮০ মিনিটে ব্যাটারির শতভাগ চার্জ করা সম্ভব। ১২ দশমিক ৪ ঘণ্টা টানা ভিডিও দেখা যায় এই প্যাডে।
এতে স্মার্টফোনের সঙ্গে ৫জি সেলুলার শেয়ারিং ফিচার রয়েছে। আবার অডিও বিভাগের ক্ষেত্রে এতে ডলবি অ্যাটমস অডিও এবং অমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড প্রযুক্তিসহ কোয়াড স্পিকার সিস্টেমও রয়েছে। এ ছাড়া ওটিপি যাচাইকরণের জন্য অন্যান্য ওয়ানপ্লাস ডিভাইসের সঙ্গে অটো-কানেকশন, ৫জি সেলুলার শেয়ারিং, উন্নত টেক্সট মেসেজিং এবং ফাইল শেয়ারিং ক্যাপাবিলিটি ইত্যাদি ফিচারও রয়েছে।
অন্য সব প্যাডের মতো ওয়ানপ্লাস প্যাডেও খুব শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়নি। ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল এলএডি ফ্ল্যাশসহ রিয়ার ক্যামেরা আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া ইউএসবি সি পোর্টসহ ওয়াই-ফাই ৮০২ দশমিক ১১ এ/বি/জি/এন/এসি ব্যবহার করা হয়েছে, আছে জিপিএস সুবিধা। ট্যাবলেটের সেন্সরগুলোর মধ্যে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, তাপমাত্রা সেন্সর ও অ্যাক্সিলোমিটার।
এই প্যাডের স্টাইলো আপনার ছবি আঁকার ইচ্ছায় রং লাগাবে। এটা দিয়ে আপনি ক্যানভাসে ড্রইং করার আনন্দ পাবেন। প্যাডের ওপরেই স্টাইলো চার্জ করে নেওয়া যাবে। ম্যাগনেটিক কি-বোর্ড দিয়ে করা যাবে টাইপিং, দীর্ঘক্ষণ টাইপের পরেও এটি ক্লান্ত করবে না।
সবুজ রঙের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের প্যাডটির দাম প্রায় ৪৫ হাজার টাকা। আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের প্যাডের দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা।
সূত্র: ওয়ানপ্লাস, গ্যাজেট৩৬০ ও দ্য ভার্জ

উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
৪ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
৮ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
১২ ঘণ্টা আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
১৩ ঘণ্টা আগে