রাজধানীর বনানী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে অনেকেই অর্পিতা কবিরের সঙ্গে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়াচ্ছে। আর এতেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন এই অভিনেত্রী।
আজ শুক্রবার সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সাফা লিখেছেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’
বিব্রতকর পরিস্থিতি নিয়ে সাফা বলেন, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
৫ ঘণ্টা আগে
‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এস এস রাজামৌলি আরও বড় প্রেক্ষাপট নিয়ে আসছেন। তাঁর পরবর্তী সিনেমার নাম ‘বারাণসী’। তৈরি হচ্ছে রামায়ণ মহাকাব্যের আলোকে। এতে ত্রাণকর্তা রুদ্র চরিত্রে মহেশ বাবু, মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও খলনায়ক কুম্ভ হিসেবে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।
৬ ঘণ্টা আগে
ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
১৭ ঘণ্টা আগে