বিগ বস ভারতের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। টিভি পর্দার মাধ্যমে প্রচার হলেও করোনাভাইরাস মহামারি চলাকালে ২০২১ সালে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছিল ‘বিগ বস ওটিটি’। সেবার উপস্থাপকের ভূমিকায় ছিলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহর।
বছর দু-এক পর আবারও ওটিটির পর্দায় ফিরে আসছে ‘বিগ বস ওটিটি’। তবে এটির দ্বিতীয় কিস্তিতে করণ নন, সঞ্চালকের আসনে রয়েছে বলিউড অভিনেতা সালমান খান। এক প্রতিবেদনে এ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ‘বিগ বস ওটিটি ২ ’–এর টিজার। সেখানে ঝলমলে রুপালি জ্যাকেটে দেখা মিলেছে সালমানের। সেই সঙ্গে তাঁর পরনে ছিল সাদা একটি টি-শার্ট। টিজারের শুরুতে ক্যামেরার মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘এবার এই প্রতিযোগিতা এত কঠিন হবে যে, আপনাদের সাহায্য প্রতিযোগীদের লাগবেই।’
‘বিগ বস ওটিটি ২ ’–এর প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমে জিয়া শঙ্কর, মুনাওয়ার ফারুকী, শিবম শর্মা, উমর রিয়াজ এবং ওয়াজে দরবারের মতো প্রতিযোগীদের নাম এসেছে।
ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এবং ভূতে আগামী ১৭ জুন থেকে শুরু হবে ‘বিগ বস ওটিটি ২ ’। প্রথম কিস্তির মতো দ্বিতীয় মৌসুমেও মাস দেড়েক (ছয় সপ্তাহ) ধরে এ রিয়্যালিটি শো চলবে। আগেরবারের মতো এবারও থাকবেন ১০ জন প্রতিযোগী। প্রথম কিস্তির তিন ফাইনালিস্ট শমিতা শেঠি, প্রতীক সহজপাল এবং নিশান্ত ভাট এবারও অংশ নেবেন।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
২১ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে