গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও এত দিন চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এত দিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি। টুটারে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
গতকাল শনিবার এক টুইটে চিরঞ্জীবী লিখেছেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম, সময়মতো মেডিকেল টেস্ট করালে ক্যানসারকে রুখে দেওয়া সম্ভব। আমি নিজে সচেতন হয়ে কোলন স্কোপ টেস্ট করেছিলাম। তাতে পলিপ শনাক্ত হয়েছিল আমার। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি।’
চিরঞ্জীবী এ টুইটে আরও লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’
সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ এনে চিরঞ্জীবী বলেন, ‘কিছু সংবাদমাধ্যম আমার এই মন্তব্য ঠিকমতো বুঝতে পারেনি। তারা আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে।’
টুইটারের শেষে অভিনেতা লিখেছেন, ‘অনুরাগীরা আমার আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। তাঁদের জন্যই এই বিবৃতি। পাশাপাশি, এই ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাছে আবেদন, বিষয়বস্তু না বুঝে যা খুশি তাই-ই লিখে দেবেন না। এতে বহু মানুষ ভয় আর আঘাত পেয়েছেন।’
চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন–তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
৮ মিনিট আগে
রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে।
৩ ঘণ্টা আগে
চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
১৪ ঘণ্টা আগে