মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়ে যুক্ত হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা। ফলে ভিডিও কল চলাকালীন ভিডিওকলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে নিজের ফোনের স্ক্রিন দেখানো যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় কল কন্ট্রোল ভিউতে নতুন আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা। আইকনটিতে ক্লিক করলে ফোনের পর্দায় চালু থাকা সব তথ্য বা ছবি দেখতে পারবেন ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যবহারকারী। স্ক্রিন শেয়ার সুবিধা বন্ধ রাখা যাবে। তবে ভিডিও কলের সময় চাইলেই স্ক্রিন শেয়ার করা যাবে না। এ জন্য অপর প্রান্তে থাকা ব্যক্তির অনুমতি নিতে হবে।
আপাতত অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এ সুবিধা সবার জন্য চালু করা হবে।
এদিকে, ব্যবহারকারীদের প্রোফাইলে আলাদা ইউজার নেম ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে শুধু উক্ত ইউজার নেমের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালু হলে ফেসবুকের আদলে হোয়াটসঅ্যাপের সার্চ বারে নির্দিষ্ট ব্যক্তির ইউজার নেম অনুসন্ধান করলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোন নম্বর আদান-প্রদানের ঝামেলা থাকছে না। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে নতুন এই সুবিধা। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্যই সুবিধাটি চালু করা হবে।

কখনো ভেবে দেখেছেন, আমাদের শরীরের ভেতরে ঘটে ক্ষুধা, ভয়, আনন্দ, হাসি বা কান্নার মতো অনুভূতিগুলো আমরা কীভাবে টের পাই? শরীরের ভেতরের এই সংকেতগুলো আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ইন্টারোসেপশন বা অন্তঃসংবেদন। গবেষকেরা একেই বলছেন মানুষের অতীব গুরুত্বপূর্ণ ষষ্ঠ...
৮ ঘণ্টা আগে
নিয়মিত স্কিন স্ন্যাকস খাওয়ার অভ্যাস করলে ত্বকের অকাল বার্ধক্য বা বয়সের ছাপ প্রতিরোধ করা সম্ভব হয়। এটি ত্বকের তেল গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণে রেখে ব্রণের সমস্যা কমিয়ে আনে। বড় বিষয়, এটি কোনো কৃত্রিম উপায় নয়; বরং প্রাকৃতিক পুষ্টির মাধ্যমে ত্বকের আসল টেক্সচার ও গ্লো ফিরিয়ে আনার সবচেয়ে নিরাপদ মাধ্যম...
১১ ঘণ্টা আগে
অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো...
১৪ ঘণ্টা আগে
স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
১৬ ঘণ্টা আগে