অ্যাকশন হিরো হিসেবে বলিউডে এরই মধ্যে নিজেকে পরিচিত করেছেন টাইগার শ্রফ। অ্যাকশন সিনেমা ‘হিরোপান্তি’ দিয়ে তাঁর অভিষেক হয়েছিল। এরপর ‘হিরোপান্তি’র সিক্যুয়েলেও দাপট দেখিয়েছেন। পরে ‘বাঘি’র তিন পর্ব ও ‘ওয়ার’ সিনেমায় তাঁর মারদাঙ্গা স্টান্টের প্রশংসা করেছেন সবাই। টাইগার নিজেও চাইছেন এ ধরনের সিনেমায় প্রতিষ্ঠিত হতে। অন্যদিকে বরুণ ধাওয়ানের নামের সঙ্গে অ্যাকশন হিরো ট্যাগ না লাগলেও ‘বদলাপুর’, ‘দিলওয়ালে’, ‘ঢিসুম’সহ কয়েকটি সিনেমায় ভালোই মারপিট করেছেন। নিজেকে তিনি ছড়িয়ে দিয়েছেন অ্যাকশন, রোমান্টিক, কমেডি—সব ঘরানার দিকে। এবার প্রথমবারের মতো এ দুই নায়কের দেখা হবে এক গল্পে। তাঁদের নিয়ে নতুন একটি অ্যাকশন সিনেমার পরিকল্পনা করেছেন করণ জোহর।
আজ নির্মাতা করণ জোহরের জন্মদিন। ৫০ বছর বয়সে এসে স্বাদ বদল করতে চাইছেন তিনি। কয়েক দিন আগে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস টুইটারে ঘোষণা দিয়েছে, নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন করণ জোহর। ১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে পরিচালনা শুরুর পর কেটে গেছে ২৫টি বছর। এই দীর্ঘ সময়ে করণ শুধু পারিবারিক ড্রামা ও রোমান্টিক গল্প নিয়েই কাজ করেছেন। এত দিনে তাঁর মনে হয়েছে, স্বাদ বদল করা দরকার। আর এখনই সেটার মোক্ষম সময়। তাই এবার অ্যাকশন সিনেমা নির্মাণ করতে চাইছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করণের প্রথম অ্যাকশন সিনেমায় থাকবেন দুই নায়ক—বরুণ ও টাইগার।
বলিউডে এখন অ্যাকশনের জয়জয়কার চলছে। শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করার পর অনেকেই ঝুঁকেছেন অ্যাকশনের দিকে। দর্শককে হলে আনতে এটাকেই একমাত্র অস্ত্র হিসেবে দেখছেন বলিউড নির্মাতারা। এ প্রবণতা থেকেই করণ অ্যাকশনে আসছেন বলে মনে করা হচ্ছে বলিউড হাঙ্গামার ওই প্রতিবেদনে। তবে বরুণ-টাইগারের সিনেমাটির নাম কী হবে, তা এখনো জানা যায়নি। নায়িকা কে বা কারা হবেন, তাও ঠিক হয়নি। খোঁজাখুঁজি চলছে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে