কিছুদিন আগেই জল্পনা শুরু হয়েছিল বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে। কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল কয়েক দিন আগেই। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আবারও তাঁদের সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলেছে।
সম্প্রতি আমির ও ফাতিমার পিকলবল খেলার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এই ভিডিওই তাঁদের গুঞ্জনকে উসকে দিয়েছে। ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওতে আমিরকে লাল টি-শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট এবং ফাতিমাকে ক্যাজুয়াল ছাই রঙা শার্ট ও কালো হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। নেটিজেনরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন ‘লাভ বার্ডস’।
এমনিতে আমির খানের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ফাতিমা। আমিরের মেয়ে ইরা খানের সঙ্গেও ফাতিমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইরার বিয়েতেও ফাতিমাকে দেখা গেছে আমিরের পরিবারের সঙ্গে।
নীতেশ তিওয়ারি পরিচালিত স্পোর্টস ড্রামা দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ফাতিমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার আমির খান। তখন থেকেই আমির খানের সঙ্গে ফাতিমার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
৪ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১৩ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১৩ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১৪ ঘণ্টা আগে