
কম খরচে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. সালাহউদ্দীন মিনা। অ্যালকালি পোস্ট ডিপোজিশন পদ্ধতি ও জলীয় দ্রবণ ব্যবহার করে তিনি উচ্চক্ষমতাসম্পন্ন পাতলা ফিল্মের সৌরকোষ তৈরি করেছেন। দক্ষিণ কোরিয়ার ইনচন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ন্যানো ফটো ইলেকট্রনিকস ডিভাইসেস ল্যাবে তিনি এই গবেষণা করেন। ইতিমধ্যে তাঁর এই উদ্ভাবন দক্ষিণ কোরিয়া সরকারের মেধাস্বত্ব হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
ড. মো. সালাহউদ্দীনের গবেষণায় দেখা গেছে, অ্যালকালি পোস্ট ডিপোজিশন পদ্ধতি ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কোষ তৈরি করা সম্ভব, যা কম খরচে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে। পোস্ট ডিপোজিশন পদ্ধতি হলো, সৌরবিদ্যুৎ কোষের মূল শোষক লেয়ারের ওপর একটি অতিরিক্ত পাতলা স্তরের ব্যবহার, যে স্তরের মাধ্যমে মূল শোষক লেয়ারের ধর্মের গুণগত পরিবর্তন করা যায়, যা উচ্চ দক্ষতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কোষেরর জন্য অপরিহার্য।
এ নিয়ে গবেষক সালাহউদ্দীন বলেন, ‘পোস্ট ডিপোজিশন পদ্ধতির মাধ্যমে পরবর্তিতে উচ্চ দক্ষতাসম্পন্ন সিঙ্গেল জাংশন সৌরকোষ ও মাল্টি জাংশন ট্যানডম সৌরকোষের বটম লেয়ার হিসেবে ব্যবহার করা যায়। এ ধরনের উদ্ভাবনের মাধ্যমে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা বাংলাদেশের জ্বালানি সেক্টরে সহায়ক ভূমিকা পালন করবে। আশা করা যায়, অধিকতর গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এই পদ্ধতি দেশের জ্বালানি চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে।’
এ নিয়ে ড. সালাহউদ্দীনের দ্বিতীয় উদ্ভাবন দক্ষিণ কোরিয়া সরকারের মেধাস্বত্ব হিসেবে অন্তর্ভুক্ত হলো। এর আগে গত বছর তার আরেকটি একক আবিষ্কার পেটেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। প্রথম উদ্ভাবনটি ছিল ক্ষারের মিশ্রণ ব্যবহার করে তৈরি করা উচ্চমানের আলো শোষণকারী পাতলা ফিল্ম বা সৌরকোষ। ওই পদ্ধতি ব্যবহার করেও খুব কম খরচে পানির দ্রবণের মাধ্যমে সৌরবিদ্যুতের একক মডিউল উৎপাদন করা সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টা ৫ মিনিটে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ।
২৩ মিনিট আগে
প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
৬ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৭ ঘণ্টা আগে