গতকাল মঙ্গলবার পর্দা উঠল ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের। প্রতিবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের তারকারা হাঁটবেন কানের লাল গালিচায়। গতকাল প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। ভারতীয় পোশাকে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
কান চলচ্চিত্র উৎসব থেকে বেশ কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা। অভিনেত্রীর বেশ কিছু ছবি অনলাইনে ইতিমধ্যে ভাইরাল। সারা এদিন আইভরি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল লম্বা ট্রেলসহ দোপাট্টা। ম্যাচিং কানের দুল আর ব্রেসলেটও পরেছিলেন তিনি।
ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে প্রশংসা কুড়াচ্ছেন সারা। একজন মন্তব্য করেছেন ‘সারার মধ্যে সব সময় ওর দেশের প্রতি টান ফুটে উঠে। ওর পোশাকও দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো পতৌদির রাজকুমারীর ভাব আসছে তাঁর পোশাক থেকে।’ তৃতীয়জন লিখেছেন, ‘সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।’
আবু জানি ও দীপক খোসলার ডিজাইনের লেহেঙ্গা পরেছিলেন এদিন সাইফকন্যা সারা। লাল গালিচায় কথা বলার সময় সারা সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যালো এবং নমস্তে, আমি কিছুটা নার্ভাস। আমি সব সময় এখানে আসার আকাঙ্ক্ষা করেছি। আমি বিশ্বাস করতে পারছি না এখানে আছি।’ সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে তিনি বলেন, ‘এটি আবু ও সন্দীপের (খোসলা) একটি ঐতিহ্যবাহী সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সব সময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ববোধ করি। এটি সব সময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।’
কানে যাওয়ার আগেই মুক্তি পেয়েছে সারা ও ভিকি কৌশলের ‘জারা হটকে জারা বচকে’ সিনেমার ট্রেলার। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর সিনেমা ‘এ ওয়াতান মেরে ওয়াতান’।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এবারের আসরের পর্দা ওঠে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা পেয়েছে ২১টি সিনেমা, এর মধ্যে রেকর্ড সাতটির পরিচালক নারী। প্রথম দিনে প্রদর্শিত হয় জনি ডেপের সিনেমা জঁ দ্যু বেরি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত মামলার পর এই ছবি দিয়েই ফিরছেন অভিনেতা। ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিকশ্চা অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
১৫ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
১৬ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
১৬ ঘণ্টা আগে