ভোটগ্রহণ শেষ হতে না হতেই সমর্থকদের উদ্দেশ্য করে একটি টুইট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান।
দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন মুসলিম বিশ্বের জনপ্রিয় এই নেতা। দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্কের রাষ্ট্রক্ষমতায় আছেন তিনি।
ভোট গ্রহণ শেষ হতেই বাংলাদেশ সময় রাত ৮টায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সমর্থকদের উদ্দেশে এরদোয়ান লিখেন, ‘আমাদের গণতন্ত্রের জন্য উপযুক্ত এমন একটি ভোটগ্রহণ দেশজুড়ে সম্পন্ন হয়েছে। বরাবরের মতোই এখন আমাদের উচিত ব্যালট বাক্সগুলো পাহারা দেওয়া। ফলাফল নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের জনগণের ইচ্ছাকে সুরক্ষিত রাখব।’
তার এই টুইটের নিচে অসংখ্য সমর্থক মন্তব্য করেছেন। মন্তব্য করেছেন বিরোধীরাও।
টুইটে আসমা নামে এরদোয়ানের এক সমর্থক মন্তব্য করেন, ‘আপনি আপনার দেশ এবং নাগরিকদের অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে সেবা দিয়েছেন। ঈশ্বর আপনার সঙ্গে আছেন। তাঁর ইচ্ছায়ই আপনি আবারও ক্ষমতায় আসবেন।’
এরদোয়ানকে সিংহ উপমা দিয়ে মোহম্মদ ইউসুফ নামে একজন লিখেছেন, ‘আল্লাহর হুকুমে আপনি আবার জয়ী হবেন।
মেদিয়া আদমি নামে আরেকজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে মহান বিজয় দান করুক।’
এদিকে ইকার নামে এক বিরোধী সমর্থক মন্তব্য করেন, ‘অর্থের জন্য আপনি নাগরিকত্ব বিক্রি করেন। আপনি নিশ্চিত হারবেন।’
হোসেইন গিনেস নামে আরেক লিখেন, ‘নির্বাচনে আপনি হেরে যাবেন। দয়া করে অপ্রয়োজনীয় অসুবিধা সৃষ্ট করবেন না। আমাদের ক্লান্ত করবেন না।’
এ ছাড়া সমর্থকদের উদ্দেশে টুইট করেছেন এরদোয়ানের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিকগারুগ্লুও। সমর্থকদের গণতন্ত্রের নায়ক সম্বোধন করে তিনি লিখেন, ব্যালট বাক্সগুলো কখনোই ছেড়ে যাবেন না, যতক্ষণ পর্যন্ত না শেষ বাক্সটির রিপোর্টে স্বাক্ষর না করা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বিপুলসংখ্যক তরুণ ভোটার উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
১০ মিনিট আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকেই। এ অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
২৫ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান যুব আন্দোলনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ‘ত্রুটিহীন’ সরকারি পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত...
২ ঘণ্টা আগে
নিকারাগুয়ায় আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা। বিরোধীদের ক্ষমতায় আসার পথ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৮০ বছর বয়সী কর্তৃত্ববাদী এই নেতা।
৩ ঘণ্টা আগে