পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে রোববার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে তুরস্কে। ইসতানবুলে উসকুদারের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ভলকান এবং আইসেন বোরা দম্পতি। কেন্দ্র থেকে বেরিয়ে আল-জাজিরার সাংবাদিককে তারা খোলাখুলিভাবেই বললেন, ‘আমরা এরদোগানকে ভোট দিয়েছি।’
৩৮ বছর বয়সী ভলকান বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। এরদোয়ান প্রথম রাউন্ডেই জিতে যাবেন।’
এরদোয়ানকে সমর্থন করার কারণ হিসেবে ভলকান বলেন, ‘তিনি (এরদোয়ান) বিশ্বের সামনে দাঁড়াতে ভয় পান না। এমনকি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও চ্যালেঞ্জ জানাতে পারেন।’
কেন্দ্র সংলগ্ন একটি স্কুলের আঙিনায় বসে ৩৩ বছর বয়সী আইজেন বলেন, ‘এখানে এরদোয়ানের কোনো বিকল্প নেই। এখানে আর কোনো ভালো প্রার্থী নেই।’
বসফরাস উপকূলে অবস্থিত উসকুদার এলাকাটি ঐতিহ্যগতভাবে রক্ষণশীল হিসেবেই পরিচিত। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই এলাকার ৪৯ শতাংশ ভোটার এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছিলেন। আর তার বিরোধী সব প্রার্থী মিলে পেয়েছিলেন ৪১ শতাংশ ভোট।
সস্তা আবাসনের জন্য এখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীও বসবাস করে। এবার অনেক নতুন ভোটারও রয়েছেন এলাকাটিতে।
অন্যদিকে ইসতানবুল তুরস্কের সবচেয়ে বড় শহর। ৬০০ সংসদীয় আসনের মধ্যে একশোই এই অঞ্চলটিতে।
এবারের নির্বাচনে ভোট দিয়ে ভলাকানের স্ত্রী আইজেনের মত দিয়েছেন, এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরিস্থিতিকে একটু জটিল বলেই মনে হলো তার কাছে।
বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। তবে তার সাম্রাজ্যে চিড় ধরানো বিরোধীদের জন্য সহজ হবে না বলে মনে করছেন সমর্থকেরা।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মোকাবিলায় সৌদি আরবের সামরিক প্রয়োজন পূরণে পাশে দাঁড়াবে তুরস্ক। এমনটাই জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ফেরার জন্য তোড়জোড় করছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এই কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়, দেশের লাগামছাড়া দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে, দ্রব্যমূল্যের কারণেই সমঝোতার উদ্যোগ জোরদার হয়েছে কি না...
১০ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে দেশটির সর্বশেষ পারমাণবিক পরীক্ষার বহু বছর পার হয়ে গেলেও এই ভূকম্পন প্রক্রিয়া এখনো থামেনি।
১২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে রিয়াদের একাধিক বাসিন্দা জানিয়েছেন...
১৫ ঘণ্টা আগে