আগামী ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এর ট্রেলার। ট্রেলারে নজর কেড়েছেন জয়া আহসান। সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী।
প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। জয়া ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। সিনেমাটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চুর্ণী থাকবেন তাঁর সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন। কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়।
তিন বছর আগে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। তবে করোনার কারণে একটানা শেষ করা যায়নি। করোনার পর সম্পূর্ণ কাজ শেষ করে সিনেমাটি মুক্তির অপেক্ষা করছিলেন জয়া। অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। বিষয়টি কদিন আগেই নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।
‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি।
‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া অভিনীত ‘ওসিডি’, ‘ভূতপরী’, ‘কালান্তর’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি হিন্দি সিনেমার শুটিংও শেষ করেছেন জয়া আহসান। সিনেমায় তাঁর সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি ও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পার্বতী। ভারতের পাশাপাশি দেশেও জয়ার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ সিনেমাগুলো।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে