আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। গতকাল রোববার কবিগুরুর ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে অ্যান্ড ড্রামা ক্লাব মঞ্চায়ন করল রবীন্দ্রনাথের নাটক ‘রক্তকরবী’। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রধান মিলনায়তনে গতকাল সন্ধ্যা ৬:৪৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যকার তানভীর নাহিদ খান।
রক্তকরবী মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলংয়ের শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
এতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ইসমাইল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স গৌর গোবিন্দ গোস্বামীসহ বিশিষ্ট অতিথিরা।
২৫ বছর ধরে নাট্যচর্চা করে আসলেও রবীন্দ্রনাথের নাটক এই প্রথম মঞ্চায়ন করল এনএসইউ সিডিসি। ক্লাব প্রতিষ্ঠার পর ১৯৯৮ সালে ‘রক্তকরবী’ নাটকের দীর্ঘদিন মহড়া হলেও মঞ্চায়নের পূর্বে বিশেষ কোনো কারণে মঞ্চায়ন হয়নি। তারপর একে একে মঞ্চায়ন হয়েছে ১৭টি বার্ষিক নাটক, এ ছাড়া অসংখ্য ছোট-বড় নাটক।
উল্লেখ্য, সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে অ্যান্ড ড্রামা ক্লাব গৌরবের সঙ্গে অতিক্রম করেছে ২৫টি বছর। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক, লেখক এবং শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সেলিমের হাত ধরে ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ক্লাবটি ইতিমধ্যে সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চায় দেশের সর্বত্র ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে