রোজার ঈদ শেষে ঈদুল আজহার আমেজ শুরু হয়ে গেছে নাটক পাড়ায়। ছোট পর্দার তারকারা ব্যস্তসময় পার করছেন শুটিংয়ে। সম্প্রতি শেষ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভাইব’এর শুটিং। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন যাহের আলভী ও ইফফাত আরা তিথি।
‘ভাইব’ নাটক নিয়ে অভিনেতা যাহের আলভী বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার। এখন দর্শকদের বুঝে নাটককে কাজ করার চেষ্টা করি। কারণ দিন শেষে আমি দর্শকদের। তারাই আমার কাজ দেখে, আলোচনা-সমালোচনা করেন। আশা করব দর্শক ‘ভাইব’ দেখে আলাদা একটা ভাইব পাবে।’
অভিনেত্রী ইফফাত আরা তিথির ভাষ্যমতে, ‘দর্শক পিউর বিনোদন পাবে ‘ভাইব’ নাটকে। ট্রেন্ডি ঘরানার বেশ জমজমাট গল্পের একটা নাটক। রয়েছে নানা সাসপেন্সও। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সানজিদ খান প্রিন্স। তিনি বলেন ‘আলভী তিথীসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি।’
নাটকটি আগামী ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে যুক্ত হবে বলে নির্মাতা জানান। দয়াল সাহা’র রচনায় এই নাটকে আরও অভিনয় করেছেন–রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, শীমানা শিলা, তমা ইসলাম, মৌমি শেখ প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে