
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার। ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। এবার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে গেল সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে গতকাল শনিবার সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক দল এনটিকে চেন্নাইয়ের স্কাইওয়াক শপিংমলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই আজ রোববার থেকে সংঘাতের আশঙ্কায় রাজ্যের মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন।
এদিকে গত শুক্রবার কেরালায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই সিনেমার পক্ষে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘এই সিনেমাকে নিষিদ্ধ করার দাবি তুলে কংগ্রেস প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে।’
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালার সরকার ও কংগ্রেসের পক্ষ থেকে সে রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল। সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই ছবিটির মুক্তি আটকানো যাবে না।
উল্লেখ্য, বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে সিনেমাটি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯ কোটি রুপিরও বেশি। প্রথম দিনের ৮.০৩ কোটি রুপির বক্স অফিস শুরুর পর, দ্বিতীয় দিনে ডাবল ডিজিটে পৌঁছে যায় সিনেমাটির আয়। গতকাল শনিবার সিনেমাটির আয় ছিল ১১.২২ কোটি রুপি।
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে