সময়টা ভালো যাচ্ছে না আদানি গ্রুপের। আদানির মালিকানাধীন একের পর এক প্রতিষ্ঠান লসের মুখে পড়ছে। মিয়ানমার বন্দরে যে বিনিয়োগ করেছিল আদানি গ্রুপ, সেই অর্থও তুলে আনতে পারেনি। বরং বিনিয়োগের চেয়ে কম দামে ৩ কোটি ডলারে মিয়ানমার বন্দর বিক্রি করে দিয়েছে।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড জানিয়েছে, ৩ কোটি ডলারে মিয়ানমার বন্দর বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পে যে বিনিয়োগ করা হয়েছিল, সেটির চেয়ে কম দামেই বন্দর বিক্রি করতে হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২০২২ সালের মে মাসে বন্দর বিক্রির ঘোষণা দেয় আদানি গ্রুপ। মূলত মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন ও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয় আদানি গ্রুপ। তবে প্রকল্পের কাজ শেষ করাসহ কিছু শর্ত পূরণের চ্যালেঞ্জ থাকার কারণে মিয়ানমার বন্দর থেকে বিনিয়োগ গুটিয়ে নিতে বিলম্ব হয়।
২০২১ সালের মে মাসের তথ্যে দেখা যায়, আদানি গ্রুপ জমি বাবদ ৯ কোটি ডলার অগ্রিম পরিশোধসহ ১২ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আদানি গ্রুপ বন্দরে গ্রিনফিল্ড প্রকল্পে ১৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে, যা এখনো চালু হয়নি।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আদানি গ্রুপ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
সম্প্রতি হিনডেনবার্গ কেলেঙ্কারির পর এনডিটিভি ও আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম আকস্মিকভাবে কমতে শুরু করে। হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর পুঁজিবাজারে এনডিটিভির শেয়ারের দাম কমে যায় ৩৩ শতাংশ।

শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ হওয়ায় প্রশাসনিক শূন্যতা অনেকটাই কেটেছে। তবে আমানতকারীদের স্বস্তি এখনো ফেরেনি। তাঁদের অভিযোগ, বিভিন্ন শাখা থেকে তাঁরা এখনো চাহিদামতো আমানতের টাকা তুলতে পারছেন না।
১৭ ঘণ্টা আগে
দেশের শিল্পাঞ্চলে গ্যাস-সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তৈরি পোশাক খাতে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। শিল্পমালিকদের আশঙ্কা, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েক সপ্তাহে রপ্তানি আদেশ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয়, আন্তর্জাতিক...
১৯ ঘণ্টা আগে
দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে..
১ দিন আগে
কিমিয়া সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে
১ দিন আগে